বিশেষ প্রতিনিধি: সারাদেশে বিএনপি- জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরিশালের বানারীপাড়ায় উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৭ আগস্ট. শনিবার বিকেল ৫ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভার বন্দর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক মো. নুরুল হুদা সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান পৌর শাখা আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য সাংবাদিক সুজন হালদার, সাবেক যুগ্ম-আহবায়ক মো. ফারুক বেপারী প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সুমম রায় সুমন, স্বেচ্ছাসেবক লীগের সাধাারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার,, উপজেলা যুবলীগ নেতা মহসিন রেজা, তপু খান, মশিউর রহমান সুমন, মাসুম বিল্লাহ, সিরাজুল ইসলাম মিঠু, স্বপন মাঝি, রাজু খান, ছাত্রলীগের সাবেক নেতা রাজ্জাক সরদার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন, সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ, পৌর শাখা ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল, সাধারণ সম্পাদক সজল চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ শাওন,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ রুথেন, যু্বলীগ নেতা ঠিকাদার মো. খায়রুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উপজেলার ৮ ইউনিয়ন ও ৭২ টি ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের যুবলীগের নেতৃবৃন্দরা ও আওয়ামীগ লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
সব মন্তব্য
No Comments