স্টাফ রিপোর্টার: ঢাকা নগরীতে ব্যাটরিচালিত রিক্সা চলাচল বন্ধে দেওয়া হাইকোর্টের আদেশ এক মাসের জন্য স্থিতিবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছে আপিল বিবাগের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে সরকারপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার (২৫ নভেম্বর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি এ আদেশ দেন।
এই আদেশের ফলে ঢাকা নগরীর সড়কে ব্যারিচালিত রিক্সা চলাচল করতে পারবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনজীবী।
ঢাকা নগরীতে ব্যাটারিচালিত রিক্সা চলাচল বন্ধে বা বিধিনিষেধ আরোপে ব্যবস্থা নিতে গত ১৯ নভেম্বর নির্দেশ দেয় হাইকোর্ট।
এরায় ঘোষণার পরই রাজপথে নামেন ব্যাটারিচালিত রিক্সা চালক ও মালিকরা।
অপরদিকে এই রায়ে রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাদাৎ খাঁ এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ এক যৌথ বিবৃতিতে বলেন, ব্যাটারিচালিত যানবাহন বন্ধে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ শ্রমিকদের আন্দোলনের প্রাথমিক বিজয়। স্থায়ী সমাধানে নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে লাইসেন্স ও রুট পারমিটসহ রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১২ দফা দাবি বা¯Íবায়ন করুন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দ্রæততম সময়ে প্রশাসন-শ্রমিক প্রতিনিধি-বিজ্ঞজনদের সমন্বয়ে লিঁয়াজো কমিটি গঠন করে এই সকল পরিবহন চলাচলে পরিকল্পনা গ্রহণ করতে হবে। সমস্যা সমাধানে সরকার বা¯Íবমুখী উদ্যোগ গ্রহণে ব্যর্থ হলে শ্রমজীবী মানুষ পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আন্দোলনে অংশ গ্রহণকারী সকল শ্রমিকদের প্রাথমিক বিজয় অর্জিত হওয়ায় অভিনন্দন জানিয়ে স্থায়ী সমাধানে ১২ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার ২০২১-২২ অর্থবছরের ৩৮টি নিরীক্ষা প্রতিবেদন জমা দিয়েছেন মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মো. নূরুল ইসলাম। এর মধ ...
স্টাফ রিপোর্টার: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। অগ্রিম টিকিট বিক্রি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত ৩০ এপ্রিল অন ...
ডেস্ক রিপোর্ট: দেশের ওপর বিরাজমান লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, অন্তত আগামী ...
সব মন্তব্য
No Comments