পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো : পবিত্র রমজান মাস উপলক্ষে মাত্র ৫ টাকা পিসে ডিম পাচ্ছেন সাধারণ মানুষ। রোববার (২৪ মার্চ) দুপুর ১২ টার দিকে রাজশাহী মহানগরীর সাগরপাড় (বটতলা) মোড়ে এই ডিম বিক্রি কার্যক্রম শুরু হয়।
আমান পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের রাজশাহী কার্যালয়ে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে ডিম বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় প্রাণী সম্পন অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল হাই সরকার ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো: আখতার হোসেন।
এসময় উপস্থিত ছিলেন আমান পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের রাজশাহী অফিসের ডিজিএম আব্দুল বারীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আমান পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেডের উদ্যোগে এই ডিম বিক্রি কার্যক্রম চলবে আগামী ২৭ রজমান পর্যন্ত। একজন ক্রেতা সর্বোচ্চ ৩০টি ডিম ক্রয় করতে পাচ্ছেন। বাজারে যখন সব রকম দ্রব্য মূল্যের উর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠেছে তখন পবিত্র রমজান মাস উপলক্ষে মাত্র ২০ টাকা হালিতে আমান ফিডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।
মাত্র ৫ টাকায় ডিম পেয়ে স্বস্থি প্রকাশ করে ক্রেতারা বলেন, মাত্র ৫ টাকায় ডিম পেয়ে খুব ভালো লাগছে। বাজারে যেখানে একপিস ডিম ১০-১২ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। সেখানে মাত্র ৫ টাকায় ডিম পাওয়া দুষ্কর ব্যাপার। আমান ফিডের এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে অন্যদেরকে এমন কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাধারণ ক্রেতারা।
আমান পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেডের রাজশাহী অফিসের ডিজিএম আব্দুল বারী বলেন, ক্রেতাদের কথা বিবেচনা করে এবং কোম্পানীর চেয়্যারমানের নির্দেশে আমরা অল্পদামে ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছি। ডিমের মানের শতভাগ নিশ্চয়তা দিয়ে আগামী ২৭ রজমান পর্যন্ত এই কার্যক্রম চলানোর কথা জানান এই কর্মকর্তা।
রাজশাহী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার মো: আখতার হোসেন বলেন, সরকার সারাদেশ ব্যাপি স্থানীয় পর্যায়ে ডিম, দুধ, মাংস স্বল্প দামে বিক্রি করার জন্য উদ্যোগ গ্রহণ করছে। সেই নির্দেশনায় আমরা রাজশাহীর বিভিন্ন জায়গায় কোম্পানী বা উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করে এই কার্যক্রম শুরু করলাম। আগামীতে দুধ বিক্রির চেষ্টা আছে। এই কার্যক্রমে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments