বরিশাল অফিস: পদ্মা সতেুর উদ্বোধন অনুষ্ঠানে বরিশাল বিভাগের ৬জেলা থেকে ৪৮টি বিলাশ বহুল লঞ্চে লাখো মানুষ যোগদান করবে। ইতি মধ্যে ৪৮টি লঞ্চের তালিকা করেছে বিআইডব্লিউটি-এ কতৃপক্ষ। আজ ২৪ জুন দিবাগত রাতে এই সকল লঞ্চ জেলার বিভিন্ন উপজেলা ও জেলা সদরের লঞ্চ ঘাট থেকে পদ্মার উদ্দেশ্য ছেড়ে যাবে।প্রয়োজনে এই লঞ্চের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল যাত্রী পরিবহন সংস্থার সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, বরিশাল থেকে নৌ-পথে ঢাকায় যেতে যে সময় লাগে, সমাবেশস্থলে যেতেও একই সময় লাগবে। গোটা বরিশাল থেকে যাতে সমাবেশস্থলে মানুষ যেতে পারে সেজন্য আমরা বাস ও লঞ্চ মিলিয়ে সড়ক ও নৌ-পথে পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা রেখেছি। যারা নৌপথে যাবে, তাদের নিয়ে ২৪ জুন দিনগত রাতেই গোটা বরিশাল বিভাগের বিভিন্ন ঘাট ত্যাগ করবে ৪৮টি বিলাসবহুল লঞ্চ। তিনি বলেন, বরিশাল নদী বন্দরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা সদর ও উপজেলা সদরের ঘাটগুলোতে লঞ্চগুলো আগে থেকেই নোঙর করা থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন অধিদপ্তরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সূত্রে জানা গেছে, দক্ষিণাঞ্চল থেকে যাওয়া ৪৮ লঞ্চের নোঙর করার ব্যবস্থা করা হয়েছে পদ্মা সেতু সংলগ্ন বাংলাবাজার ঘাটে। আর বিভাগের মধ্যে, সর্বোচ্চ বরিশাল জেলা থেকে ১৩টি এবং ভোলা থেকে আটটি লঞ্চ পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান স্থলে মানুষ নিয়ে যাবেন। আর জেলার মধ্যে বরিশাল নদী বন্দর থেকেই সাতটি লঞ্চ যাবে পদ্মা পাড়ে। যার মধ্যে চারতলা বিশিষ্ট পাঁচটি লঞ্চ রয়েছে।
স্টাফ রিপোর্টার: ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনে গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, সে বিষয়ে ভারতকে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন ...
স্টাফ রিপোর্টার: বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দলগুলোর অডিট রিপোর্ট জমা দেওয়ার বিষয়টি ...
স্টাফ রিপোর্টার: আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে একটি নৈতিক, দক্ষ ও সুস্থ জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, যদি আধু ...
সব মন্তব্য
No Comments