ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ “শান্তি, শৃংঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় ফুলতলা উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ সেলিমুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট (স্পেশাল) মোঃ মিরাজুল ইসলাম খান, সহকারী জেলা কমান্ড্যান্ট (টিডিপি) আব্দুল্লাহ আল মামুন, অবসারপ্রাপ্ত সার্কেল এ্যাডজুটেন্ড বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, ফুলতলা প্রেস ক্লাবের সভাপতি এস এম মোস্তাফিজুর রহমান। সমাবেশে স্বাগত বক্তৃতা করেন উপজেলা আনসার ভিডিপি অফিসার সালমা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা তাসনিম আরা, খাদ্য নিয়ন্ত্রক মোঃ মিজানুর রহমান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ফুলতলা শাখা ব্যবস্থাপক নশরু ফুয়াদ প্রমুখ।
আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য হওয়ার আশা কার্যত ভেঙে গেল বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির। জোটটির সনদের ভৌগোলিক অবস্থানগত শর্ত পূরণ করতে না পারায় এই দুই দেশের পূর্ণ স ...
স্টাফ রিপোর্টার: পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং দলীয় প্রভাবমুক্ত, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মানবিক একটি সংস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে, যা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ম ...
স্টাফ রিপোর্টার: মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান ও তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সাথে ...
স্টাফ রিপোর্টার: দেশব্যাপী পুলিশের ব্যবহৃত যানবাহন লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ সদর দফতর।শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দফতরের অপারেশন্স কন্ট্রোল রুম থেকে পাঠানো ...
সব মন্তব্য
No Comments