ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০২২ এর সমাপনী অনুষ্ঠান ৭ জানুয়ারি শনিবার, বিকাল ৫ টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান রাখেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দা মাহবুবা করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: আবুল মনসুর এবং বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম ও বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। আলোচনা পর অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে সনদপত্র বিতরণ ও আলোকচিত্র ধারণ করা হয়। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক পরিবেশনার শুরুতেই অংশগ্রহণকারী ১১৪ টি দেশের পতাকা নিয়ে প্রদর্শীত হয় কোরিওগ্রাফি। মেহরাজ হক তোষার এর কোরিওগ্রাফির ভাবনা ও পরিকল্পনায় ছিলেন লিয়াকত আলী লাকী। কোরিওগ্রাফি পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিশ্রুতি নৃত্যশিল্পীদল ও শিশু নৃত্যশিল্পীদল। লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় পরিবেশিত হয় সমবেত নৃত্য ‘রোহিঙ্গানামা’; ‘অবহেলার মৃত্যু আর নয়’ এবং ‘প্রত্যয় হাতে হাতে’। রীতা নাহার এর গ্রন্থনা, অমিত চৌধুরীর কোরিওগ্রাফি এবং একাডেমির নৃত্যশিল্পীদের পরিবেশনায় ‘রোহিঙ্গানামা’; আরিফুল ইসলাম অর্নব এর কোরিওগ্রাফিতে ‘অবহেলার মৃত্যু আর নয়’ এবং মেহরাজ হক তোষারের কোরিওগ্রাফি এবং একাডেমির প্রতিশ্রুতি নৃত্যশিল্পীদল, একাডেমির শিশু নৃত্যশিল্পীদল ও একাডেমির নৃত্যশিল্পীদের সমন্বয়ে পরিবেশিত হয় ‘প্রত্যয় হাতে হাতে’। সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন দিলরুবা সাথী এবং সহযোগিতায় ছিলেন আব্দুল্লাহ বিপ্লব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিষ্ঠিত বাংলাদেশ শিল্পকলা একাডেমি বিগত ৪০ বছর ধরে এশিয়ার সর্ববৃহৎ শিল্পযজ্ঞ এশিয়ান আর্ট বিয়েনাল আয়োজন করে আসছে। এবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষ্যে বাংলাদেশসহ ১১৪টি দেশ অংশ গ্রহণ করেছে। গত ৮ ডিসেম্বর ২০২২ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments