সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ আগামীকাল (১০মে) সোমবার বসছে ঐতিহাসিক চলনবিলের সিংড়া উপজেলার বিয়াশ কালিমাতা শিবশংকর মেলা। করোনার কারণে দীর্ঘ তিন বছর পর মেলা বসায় এলাকাবাসীর মধ্যে সাজ সাজ রব। সবাই উচ্ছ্বাসিত। বাড়িতে বাড়ি জামাই-মেয়ে ও অন্যান্য আত্মীয়স্বজনে ভরে গেছে। চলছে নানা আয়োজন। রাত পোহালেই আনন্দের বন্যা বইবে চলনবিলের এই জনপদে।
প্রতি বছর বৈশাখের শেষ মঙ্গলবার নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের বিয়াশ স্কুল মাঠে এ মেলা অনুষ্ঠিত হয়।
প্রায় ৩ দশকেরও বেশি সময় আগে বিয়াশ কালীতলা নামক স্থানে এ মেলার যাত্রা শুরু করেছিল ওই গ্রামে সাধু শিবশংক। শুরুতে দিনব্যাপি হলে এখন চলে প্রায় সপ্তাহ ধরে। কাঠের মেলা থাকে ১৫ দিন। মেলার পরের দিন বৌ মেলা হয় বেশ জমকালো।
মহামারী করোনার কারনে গত ২ বছর মেলা বন্ধ ছিল। আবার মেলা অনুষ্ঠিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ আনন্দের বন্যা বইছর। বিয়াশ, আয়েশ, মাধা বাশঁ বাড়িয়া, ছাতুয়া, বড় আদিমপুর, পাঁচপাকিয়া, ইছল বাড়িয়া, ডাহিয়া,কাউয়াটিকরী, বেড়াবাড়ি, পারিল, খোলা বাড়িয়া, ঠেঙ্গাপাকুড়িয়া গ্রাম সহ আশে পাশের প্রায় ১৫ থেকে ২০ টি গ্রামের মানুষ এই মেলাকে কেন্দ্র করে লোতল পাট ২ নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, এই অঞ্চলে বছরের প্রধান ফসল বোরো ধান কাটা মাড়াই শেষে এই মেলা অনুষ্ঠিত হওয়ায় মেলার জৌলুস দিন দিন বেড়ে যাচ্ছে। মেলায় এসে কেউ যেন হয়রানির শিকার না হয় এবং সাধারণ মানুষ যাতে স্বস্তিতে মেলার উৎসব পালন করতে পারে সে দিকে আমাদের সব ধরনের সহযোগিতা ও নজরদারি থাকবে ইনশা আল্লা।
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
স্টাফ রিপোর্টার: পূর্ণিমা এক সময়ের হার্টথ্রব নায়িকা। মান্না, রিয়াজ এবং শাকিব খানের সঙ্গে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। পূর্ণিমা চ্যানেল আইতে বিভিন্ন সময়ে এসেছেন। কিন্তু সে আসাটা ছিল একেবারেই সাদামাট ...
ডেস্ক রিপোর্ট: ইউকে আর্টস কাউন্সিলের অর্থায়নে বাংলাদেশি আর্টিস্ট ডেভেলপমেন্ট এজেন্সি-বাডার সার্বিক তত্ত্বাবধানে ক্রিয়েটিভ আর্টিস্টস কমিশনের জন্য বিভিন্ন মাধ্যমের মোট ছয়জন শিল্পীকে বিজয়ী ঘোষণা করা হয়ে ...
সব মন্তব্য
No Comments