ডেস্ক রিপোর্ট: ঢাকায় জুরাইন কবরস্থান ও আশুলিয়ার নিশ্চিন্তপুরে নানান কর্মসূচির মধ্য দিয়ে তাজরীন দিবস পালিত হয়েছে। তাজরীন দিবসের শ্রমিক সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রপক্ষের ইচ্ছাকৃত গাফিলতি, অপরাধমূলক অবহেলার কারণে কোনো শ্রমিক হত্যাকা-েরই বিচার হচ্ছে না। নেতৃবৃন্দ একইসাথে অবিলম্বে দ্রুত বিচার, উপযুক্ত ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুনর্বাসন এবং নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবি জানান।
আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার জুরাইন কবরস্থানে তাজরীন গার্মেন্টের নিহত শ্রমিকদের কবরে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় গার্মেন্ট টিইউসির সভাপতি শ্রমিকনেতা মন্টু ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, মঞ্জুর মঈন, দিলীপ কুমার দাস, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র’র জাতীয় পরিষদ সদস্য বিমল কান্তি দাস, শ্রমিকনেতা সাইফুল ইসলাম সমীর, হামিদুর রহমান ইকবাল প্রমুখ।
সকাল ৮টায় আশুলিয়ার নিশ্চিন্তপুর তাজরীন কারখানার গেটে নিহত শ্রমিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গার্মেন্ট টিইউসির সহ-সভাপতি শ্রমিকনেতা জিয়াউল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, প্রকৌশলী রুহুল আমীন, শ্রমিকনেতা মোহাম্মদ আলী প্রমুখ।
শ্রমিক সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিচারের দীর্ঘসূত্রিতা বিচারহীনতার নামান্তর। সরকারপক্ষ তাজরীন মালিকসহ অপরাধীদের রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নেতৃবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করে বলেন, যেকোনো মূল্যে সকল শ্রমিক হত্যাকান্ডের বিচার আদায় করা হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, অবিলম্বে তাজরীন গার্মেন্ট শ্রমিক হত্যাকা-ে দায়ী খুনি দেলোয়ারসহ অন্যান্য ব্যক্তিদের জামিন বাতিল করে গ্রেফতার করতে হবে। তাজরীন, রানা প্লাজা, ট্যাম্পাকো, মাল্টিফ্যাবস, সীতাকুন্ড বিস্ফোরণ, বাঁশখালীতে পুলিশের গুলি, সেজান জুসসহ সকল শ্রমিক হত্যাকান্ডের বিচার করতে হবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের চার বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ...
স্টাফ রিপোর্টার: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স ...
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, “আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত ...
সব মন্তব্য
No Comments