ডেস্ক রিপোর্ট: আমেরিকার লস অ্যাঞ্জেলসে অবস্থিত হলিউডের ঐতিহাসিক ওয়েস্টলেক স্টুডিওতে গান রেকর্ড করলো ব্যান্ড চিরকুট। আন্তর্জাতিক পরিসরে নানা মাত্রায় দেশের সুনাম অর্জনকারী ব্যান্ডটি বর্তমানে আমেরিকাজুড়ে কনসার্ট সফরে আছে। স্টেজ মাতানোর অবসরেই গত ১২ জুন বিখ্যাত এ স্টুডিওতে গান তৈরির অভিজ্ঞতা অর্জন করলো দলটি।
৭০-দশকে তৈরি হওয়া পৃথিবীর অন্যতম বিখ্যাত এই স্টুডিওতে মাইকেল জ্যাকসন, পল ম্যাককার্টনি, ইম্যাজিন ড্রাগনস, চেইন স্মোকার, হুইটনি হিউসটন, অ্যালানিস মরিসেট, রিয়ানা, লেডি গাগা, লানা ডেল রে, এনসিঙ্ক, ভ্যান হেলেন, জাস্টিন বিবার, আশারসহ জগদ্বিখ্যাত অসংখ্য আর্টিস্টের এ্যালবাম রেকর্ড হয়েছে ও হচ্ছে। আজ পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এন্টারটেইনার, দি বিগেস্ট রকস্টার অফ অল টাইম মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ এ্যালবামের পুরোটাই এখানে রেকর্ডিং হয়েছে। জানা যায়, আরও অনেক অনেক গান করেছেন তিনি এখানে। তাঁর স্মৃতিও সংরক্ষিত আছে এ স্টুডিওর একটি বিশেষ কক্ষে।
এমনই বিখ্যাতজনদের পদভারে মুখর-স্মৃতিমাখা অত্যাধুনিক স্টুডিওটিতে নতুন সংগীতায়োজনে তৈরি হল চিরকুটের গান আহারে জীবন।
এই অভিজ্ঞতায় দারুণ উচ্ছ্বসিত চিরকুট। দলের অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, “এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমাদের ব্যান্ডের ২১ বছরের পথচলায় আমাদের জন্য দারুণ একটি স্মরণীয় দিন। আমরা আমাদের অর্ধেক বা তার বেশি জীবন স্টুডিওতে কাটিয়েছি। স্টুডিও আমাদের স্বস্তি, বাড়িঘর। বাংলাদেশ থেকে এসে আজ হলিউডের এই স্টুডিওতে, এত জগদ্বিখ্যাত মানুষের গন্ধমাখা জায়গাটাতে আমরা সারাদিন রেকর্ড করেছি। সারাদিন কাটিয়েছি। সৃষ্টিকর্তা আমাদের এত দিয়েছেন, কৃতজ্ঞতায় বারবার নুইয়ে যাই আমরা।”
সুমি জানান, মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব চলচ্চিত্রে তাদের গাওয়া ‘আহারে জীবন’ গানটি এখন কোটি কোটি মানুষের আবেগ। তাই সে আবেগের প্রতি সম্মান জানিয়েই ঐতিহাসিক এ স্টুডিওতে গানটি পুনরায় রেকর্ড করলেন তারা। যা খুব শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে।
এদিকে, স্পটিফাইতে প্রকাশিত হয়েছে এ ব্যান্ডের নতুন একটি গান ‘চকলেট’।
গত ৮ মে ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’-শীর্ষক দু’মাস ব্যাপী কনসার্ট ট্যুরে আমেরিকা যায় চিরকুট। দেশটির বস্টন, নিউইয়র্ক, শিকাগো, মিশিগান, অস্টিন, ডালাস, সান ফ্রান্সিসকোয় কনসার্ট শেষে আগামী ১৬ জুন ওকলাহোমা, ১৮ জুন সিয়াটল ও ২৪ জুন ভার্জিনিয়া ও ২৫ জুন পুনরায় নিউইয়র্কে শো করছে তারা।
প্রতিটি কনসার্টেই প্রবাসী ও বিদেশি শ্রোতাদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments