নজরুল ইসলাম, তালা, সাতক্ষীরা : “মাদক ও অনলাইন জুয়া মুক্ত তালা গড়ি, খেলার মাঠে ফিরে আসি” এই প্রতিপাদ্যকে সামনে তালা উপজেলার চরগ্রাম কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে তালা উপজেলা ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। ইউপি সদস্য সরদার তকিমুজ্জামানের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা দেবাশীষ মুখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য ইন্দ্রজীৎ দাশ বাপী, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, তালা বাজার বণিক সমিতির সভাপতি কাজী মারুফ প্রমুখ। উদ্বোধনী খেলায় সাতক্ষীরা এআর স্পোর্টিং ক্লাব ৩-০ গোলের ব্যবধানে খুলনার ডুমুরিয়ার হাসানপুর সমাজকল্যাণ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের মোঃ সুজন ২টি গোল করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। খেলা পরিচালানা করেন মোঃ আসাদুল ইসলাম। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন রাজু আহম্মেদ ও উত্তম কুমার বাছাড়। ধারা ভাষ্যকারের দায়িত্ব পালন করেন শিক্ষক শেখ অলিউল ইসলাম ও শেখ মোঃ জাহাঙ্গীর।উল্লেখ্য যুব সমাজের আইকন হিসাবে তালা উপজেলায় সুনামখ্যাত উক্ত টুর্নামেন্টের স্পন্সর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি এড. মুস্তফা লুৎফুল্লাহ বলেন, একমাত্র খেলাধূলায় পারে যুবসমাজকে অনলাইন জুয়া ও মাদকমুক্ত রাখতে। যে যুব সমাজ খেলাধুলায় বেশী আগ্রহী সে যুবসমাজ অন্যায় ও অপকর্মে জড়িত হয় কম। আমি বিশ্বাস করি খেলাধূলার মাধ্যমে এই অঞ্চলের যুব সমাজ সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে মুক্ত থাকবে এবং সরকারের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ ও সহযোগীতা করবে।
স্টাফ রিপোর্টার: বাঁ প্রান্ত থেকে কাট করে ভেতরে ঢুকে ডান পায়ে বাঁকানো রকেট-শট। আর্জেন্টিনার জালে পাঠিয়েছিলেন কেপ ভার্দের সিডনি লোপেস কাবরাল। ২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ সেই গোলটিই এখন পর্যন্ত টু ...
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
সব মন্তব্য
No Comments