টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরিছে চ্যাম্পিয়ন ভারত।

প্রকাশ : 04 Jul 2024
টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরিছে চ্যাম্পিয়ন ভারত।



ডেস্ক রিপোর্ট: হারিকেন বেরিলার কারনে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে ৩দিন আটকে থাকার পর টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরিছে চ্যাম্পিয়ন ভারত। বৃহস্পতিবার দিল্লি বিমান বন্দরে অবতরণ করেন রোহিত বাহিনী। বিমান বন্দরে ক্রিকেটারদের বরণ করেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিাআই)। 
এরপর ক্রিকেটারদের বিমান বন্দর থেকে বিশেষ নিরাপত্তায় দিল্লির আইটিসি হোটেলে নেওয় হয়।বিশ্রাম শেষে সকাল ১০টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যান ।এসময় মোদির হাতে ট্রফি তুলে দেন অধিনায়ক রোহিত শর্মা ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ট্রফি হাতে নিয়ে প্রধানমন্ত্রী ক্রিকেটারদের সাথে ছবি তুলেন।
প্রধানমন্ত্রীর সংবর্ধনা শেষে মুম্বাই যান ক্রিকেট দল। সেখানে ভিক্টোরি  প্যারেড আয়োজন করা হয়। বিকেল ৫টায় ছাদখোলা বাসে বিশ্বকাপ ট্রফি নিয়ে শোভা যাত্রা করেন।শোভা যাত্রায় ছিল উপচে পড়া ভীড়।
গত শনিবার দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ভারত।২০০৭ সালে প্রথম আসরের শিরোপা জিতেছিল ভারত

সম্পর্কিত খবর

;