স্টাফ রিপোর্টার: চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনের উদ্দেশ্যে আজ দুপুরে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সফর উপলক্ষে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সফর-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
তথ্যমন্ত্রী চায়না মিডিয়া গ্রুপের আয়োজনে ৮-১১ জুন অনুষ্ঠিতব্য ‘5th CMG Forum’ এ অংশগ্রহণ করবেন।
এছাড়া সফরকালে চীনের তথ্যমন্ত্রীর সঙ্গে তার একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে তথ্য ব্যবস্থাপনা, গণমাধ্যম খাতে সহযোগিতা বৃদ্ধি, ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে তথ্য ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ সফরের মাধ্যমে তথ্য ও গণমাধ্যম খাতে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী নতুন সরকারের ১০০ দিনের কার্যক্রমে সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে শীর্ষ পর্যায়ে কিছু ইতিবাচক সদিচ্ছার প্রকাশ ঘটলেও প্রাতিষ্ঠান ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের মেয়াদ এক বছর বাড়ানোর ঘোষণাকে কেন্দ্র করে সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে চলতি সপ্তাহে ছড়িয়ে পড়া রাজনৈতিক সহিংসতায় একজন নিহত ও ৫৫ জন আহত হয়েছেন। দে ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ রবিবার রাত ১১টা ৩৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় বাসিন্দাদের মধ্যে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র কয়েক কার্যদিবসের মধ্যে বিচার সম্পন্ন করে দেশের বিচার ইতিহাসে এক অনন্য মাইলফলক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন মো. আ ...
সব মন্তব্য
No Comments