মোস্তাফিজুর রহমান জাকির:
বরিশালের উজিরপুর উপজেলায় বিভিন্ন জনগোষ্ঠির বাস। এদের ভাষাও রয়েছে বৈচিত্র্য। উজিরপুরের পশ্চিমের সাতলা, হারতা ইউনিয়নের লোকজনের ভাষার মধ্যে রয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়া, বাগেরহাট-খুলনার ভাষার টান।
শিকারপুর, বামরাইল, গুঠিয়া ইউনিয়নের মানুষের কথ্যভাষার উচ্চারণের সাথে ওই ইউনিয়নগুলোর ভাষার শব্দ ও উচ্চারণে সামান্য পার্থক্য দেখা যায়। যেমন, উজিরপুরের ‘আজকে’ শব্দটি সাতলা ইউনিয়নের দিকে ‘আউজগা’ বা ‘আজগে’ রূপে পরিলক্ষিত হয়।
১.
ক.
‘সোয়ামী যহন চায় তহন দেয় না। বেগানা পুরুষে যহন চায় তহন দেয়।’
খ.
‘স্বামী যহন চায় তহন দেয় না। পরপুরুষে যহন চায় তহন দেয়।’
এ ধাঁধার ২টি বর্ণনামূলক রূপ পাওয়া গেছে- যা উজিরপুর থেকে সংগ্রহ করা হয়েছে।
শব্দ পরিচিতি : সোয়ামী=স্বামী/পতি, যহন=যখন, বেগানা=পর/অন্য/নিজের নয়, তহন=তখন
২.
‘দুই পাশে বাল
মইদ্দে খাল
হ্যার মইদ্দে লাল
সোয়ামী থাহে যতদিন
দেতে হয় ততদিন’।
খ.
‘দুই পাশে বাল
মইদ্দে খাল
হ্যার মইদ্দে লাল।
স্বামী থাহে যতকাল
দেতে অয় ততকাল।’
শব্দ পরিচিতি: বাল=চুল (বাল হিন্দি শব্দ), মইদ্দে=মাঝে, হ্যার=তার, লাল=লাল রঙ, থাহে=থাকে, অয়=হয়
৩.
‘দুই ঠ্যাং ধইর্যা
দেলাম ভইর্যা
কামকাইজ হাইর্যা
দেলাম ছাইর্যা।’
শব্দ পরিচিতি : ঠ্যাং=পা, ধইর্যা=ধরে, ভইর্যা=ভরে, কামকাইজ=কাজকর্ম, ছাইর্যা=ছেড়ে
৪.
‘না দেলে খায়
দেলে খায় না।’
কী অইবে বল না’।
খ.
‘না দেলে খায়
দেলে খায় না।’
হুনছোনি ফলনা
কী অইবে বল না’।
শব্দ পরিচিতি : অইবে=হবে, দেলে=দিলে, হুনছোনি=শোনছোনি/শোনা
৫.
ক.
হে এক
শয়তান
নাহে বইয়্যা
ধরে কান’
খ.
আজব এক
শয়তান
নাহে বইয়্যা
ধরে কান’
শব্দ পরিচিতি : নাহে=নাকে, বইয়্যা=বসে।
৬.
ক.
‘সবুজ বুরি হাডে যায়
এ্যাউক্কা দুউগ্যা চিমড়ি খায়।’
খ.
‘সবুজ বুড়ি আডে যায়
এ্যাউক্কা দুউগ্যা চিমডি খায়।’
শব্দ পরিচিতি : বুরি=বৃদ্ধ নারী, বুড়ি, হাডে=হাট, এ্যাউক্কা=একটা, দুউগ্যা=২টি, চিমড়ি= আঙুলের নখ দিয়ে চিমটি কাটা,
আডে=হাট, চিমডি/চিমড়ি উপরের একই অর্থ।
ধাঁধার উত্তর : ১. নারীদের মাথার কাপড় বা ঘোমটা ২. হিন্দু নারীদের মাথার সিঁদুর ৩. সরতা/সুপারি কাটার যন্ত্র
৪. গরুর মুখের ঠুসি ৫. চশমা ৬. লাউ
সংগ্রহকারী : মোস্তাফিজুর রহমান জাকির,
স্থান : হস্তিশুন্ড, বামরাইল, উজিরপুর, বরিশাল
সংগ্রহকাল : ২০২৪ সাল
মোবাইল নম্বর: ০১৭১১৯৭৩২০৮
স্টাফ রিপোর্টার: প্রায় তিন দশক পর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তার মরদেহ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলি ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
সব মন্তব্য
No Comments