ডেস্ক রিপোর্ট: সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাজিব কান্তি রায় ও সাধারণ সম্পাদক সুহাইল আহমেদ শুভ আজ এক যুক্ত বিবৃতিতে পূর্বাচলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করা জমির অর্থ বরাদ্দ নিয়ে টালবাহানা ও উদ্ভুত আমলাতান্ত্রিক জটিলতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে পূর্বাচলে প্রায় ৫২ একর জমি দেওয়া হলেও সেই জমি বুঝে নিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়। ফলে রাজউকের কাছ থেকে জমি নিতে পারছে না ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ১০ তারিখের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন মারফত জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত ওই জায়গায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের পায়তারা করছে এক প্রভাবশালী মহল।
নেতৃবৃন্দ আরও বলেন, এমনিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আবাসন ব্যবস্থা ও ক্লাসরুম নেই। নেই নিবিড় গবেষণার জন্য প্রয়োজনীয় অবকাঠামো। স্থান সংকুলান না হওয়ার দরুন নতুন আবাসিক হল ও একাডেমিক বিল্ডিংও স্থাপন সম্ভব হচ্ছেনা। বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য যে আয়োজন দরকার তার প্রশ্নে রাষ্ট্র বরাবরই নিষ্প্রভ ভূমিকা পালন করছে, উল্টো বরাদ্দকৃত জমির জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের প্রশ্ন করলে উত্তরে শিক্ষা উপমন্ত্রী 'বর্তমান যুগ ও কর্মসংস্থানের জন্য অনুপযোগী' বিভাগ কমানোর বিষয়কে ইঙ্গিত করেছেন। মৌলিক জ্ঞান চর্চাকে সংকুচিত করে শুধু বিশেষায়িত জ্ঞান চর্চা শিক্ষার মূল উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। শাষকশ্রেণীর শিক্ষাধ্বংসী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে তার বক্তব্যে।
নেতৃবৃন্দ অবিলম্বে বরাদ্দকৃত জমির জন্য অর্থ বরাদ্দ পূর্বক নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: ভারতের রাজধানী নয়াদিল্লিতে পলাতক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে।জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহীদ স ...
স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম বলেছেন, “আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি। জুলাইয়ের চেতনাকে যেন আমাদের হৃদয়ে ধারণ করতে পারি। জনগণের আকাঙ্ক্ষা ও প্রত ...
স্টাফ রিপোর্টার: চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অ ...
সব মন্তব্য
No Comments