মোঃ এমরান আলী রানা সিংড়া প্রতিনিধিঃ সিংড়ায় সমন্বিত প্রাণি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থ বছরে সমতল ভুমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর ৫ টি পরিবারের মাঝে ১টি করে উন্নত জাতের ক্রসব্রীড বকনা গরু, ৩ মাসের দানাদার সুষম খাদ্য ও শেড নির্মাণ উপকরণ বিতরন করা হয়েছে। বৃহষ্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে এ কাজের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ খুরশিদ আলম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা, প্রাণি সম্পদ সম্প্রসারণ র্কমর্কতা মো. আশিকুর রহমান সহ অন্যরা।
প্রাণি সম্পদ অফিসার ডাঃ খুরশেদ আলম জানান, এই প্রকল্পের আওতায় গত অর্থ বছরে ৩৪ টি পরিবারের মাঝে উন্নত জাতের বকনা গরু, সুষম খাদ্য সহ শেড নির্মাণের উপকরণ বিতরণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
স্টাফ রিপোর্টার: গৃহকর্মে নিয়োজিত শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, শিশুর অধিকার ও সুরক্ষার বিষয়টি আমাদের সমাজিক ন্যায়বিচার ও উন্নয়নের মৌলিক প্রশ্ন ...
স্টাফ রিপোর্টার: ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকেই দেশ ধ্বংস হওয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।তিনি বলেন, ২০১৮, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন দেশে ও বিদেশে ব্যাপক বিতর্ক ...
সব মন্তব্য
No Comments