ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় ভাড়া বাসার একটি কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া বটতলা এলাকার ফজর আলী মালিকানাধীন টিনসেট বাড়ির একটি কক্ষ থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রোজিনা আক্তার ও স্বামী সবুর আলী কুড়িগ্রাম জেলা ফুলবাড়ি থানার চরগোরুক মণ্ডল গ্রামের বাসিন্দা। রোজিনা আক্তার একটি পোশাক কারখানা চাকরি করতো ও সবুর অটোরিকশা চালক ছিলেন। তাদের ৯ বছরের মেয়ে সুমাইয়া স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করতো বলে জানা গেছে।
নিহতের স্বজন ও পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে কাজ শেষে স্বামী স্ত্রী বাসায় আসে। এরপর থেকে গত দুদিন ঘরের মধ্য থেকে তাদের কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এতে সন্দেহ হয় প্রতিবেশীদের। পরে তারা শনিবার ১০ টার দিকে পাশের একটি কক্ষে থেকে টিনের ফাঁক দিয়ে স্বামী সবুর আলীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে আশুলিয়া থানার এস আই আল মামুন কবির জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্ত্রী ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী। ঘটনাটি একদিন আগে হতে পারে। তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর জানা যাবে।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরায় কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি এবং বাংলাদেশে নিযুক্ত ন ...
স্টাফ রিপোর্টার: উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে উত্তর উড়িষ্যা এবং তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে। এটি আর ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২৮ জুলাই ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ ...
স্টাফ রিপোর্টার: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার মালয়েশীয় সমকক্ষের সঙ্গে টেলিফোনে আলাপকালে জ্বালানি সহযোগিতা চেয়েছেন।মঙ্গলবার ...
সব মন্তব্য
No Comments