চট্টগ্রাম অফিস: লেখক শামছুল আরেফিন শাকিল রচিত 'দাহকালের কাব্য' গ্রন্থের প্রকাশনা উৎসব রোববার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে অনুষ্ঠিত হয়েছে। বলাকা প্রকাশন অমর একুশে বইমেলা-উপলক্ষে গ্রন্থটি প্রকাশ করেছে। বীজন নাট্য গোষ্ঠীর আয়োজনে সাবেক কাউন্সিলর আবিদা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে ‘দাহকালের কাব্য’ গ্রন্থে প্রকাশিত কাব্যের প্রশংসা করেন সাংবাদিক প্রদীপ দেওয়ানজি।
দিলরুবা খানম ছুটির উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্যে দেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো চিফ সারোয়ার সুমন, আবৃত্তি শিল্পী হাসান জাহাঙ্গীর, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য শাহেদ সারোয়ার শামীম, প্রাবন্ধিক রেবা বড়ুয়া, সীতাকুণ্ড তাহের মঞ্জুর কলেজের অধ্যক্ষ মোকতাদের আজাদ খান, মঞ্চমুকুট নাট্যগোষ্ঠীর সভাপতি রুপেশ কান্তি দে তপু, সন্দ্বীপ সাহিত্য পরিষদের আহবায়ক কাজী শামসুল আহসান খোকন, চট্টগ্রাম সোনালী মিডিয়া ফোরামের সভাপতি মোসাদ্দেক আহমেদ, বীজন নাট্যগোষ্ঠীর সহ দল প্রধান রূপায়ন বড়ুয়া, মানবাধিকার কর্মী শাহীন চৌধুরী, সাউথ পাহাড়তলী আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল নীলুফা ইয়াসমিন জয়িতা, লেখক এমদাদুল করিম সৈকত, অভিনেতা বাপ্পি হায়দার ও মোশারফ ভূঁইয়া পলাশ, সন্দ্বীপ রহমতপুর ইউপির চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, সংগীত শিল্পী বনানী শেখর, লেখক শামসুল আজম মুন্না।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা, কবি, লেখক ও সংস্কৃতি কর্মীদের উপস্থিতিতে প্রকাশনা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত ছিল দারুণ প্রাণবন্ত।
অনুষ্ঠানে 'দাহকালের কাব্যগ্রন্থ' থেকে আবৃত্তি করেন আশিক আরেফিন, নাছরিন আকতার হীরা, সাবিহা আকতার, নাছরিন আকতার তমা, মামুন খান রাহী, হুমায়রা, এঞ্জেলা; যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিতে পারেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার, ৯ জুন তাঁর পদত্যাগের জল্পনায় সরগরম দিল্লি ও কলকাতার রাজনৈতিক মহল। এর আগে সোমবার ...
বিনোদন ডেস্ক: আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। শুক্রবার, ৫ জুন দুপুরে রাজধানীর বাংলা মোটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁর আকদ সম্পন্ন হয়েছে। চ্যানেল আইয়ের জনপ্রিয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী আবারও বাবা-মা হলেন। শুক্রবার ৫ জুন বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে কন্যা সন্তানের আগমনের খবর নিশ্চিত করে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ ঘোষণা করেছে সরকার। এ পুরস্কারের জন্য ২৮ ক্যাটেগরিতে ৩২ বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে নির্বাচন করা হয়েছে। গত ২ জুন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ ...
সব মন্তব্য
No Comments