ডেস্ক রিপোর্ট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুলাই মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩৭ কোটি ৩০ লক্ষ ৮৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করেছে।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১১ লাখ ২৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন, ৩১ হাজার ১৭৪ বোতল ফেনসিডিল, ১৪ হাজার ৬৩৩ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৭২১ ক্যান বিয়ার, ৩৪৪ লিটার বাংলা মদ, ২ হাজার ৫৩৮ কেজি গাঁজা, ৪ লাখ ১৬ হাজার ৩০১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৯ হাজার ২৭২টি নেশাজাতীয় ইনজেকশন, ৬ হাজার ৭১৪টি ইস্কাফ সিরাপ, ৫৩৬ কেজি তামাক পাতা, ১ হাজার বোতল এমকেডিল/কফিডিল, ৪ লাখ ৩০ হাজার ৪১৪ পিস বিভিন্ন প্রকার ঔষধ, ১৬ হাজার ৬৯৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৭৭ হাজার ৮০০টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫৮২ দশমিক ৬৮ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি রূপা, ১ লাখ ৭৫ হাজার ৬৪৬টি কসমেটিক্স সামগ্রী, ৩ হাজার ৮১৪টি ইমিটেশন গহনা, ১০ হাজার ৭৬টি শাড়ী, ১ হাজার ৩৯৭টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১ হাজার ৯২টি তৈরি পোশাক, ১ হাজার ২৭ ঘনফুট কাঠ, ১ হাজার ৮১৬ ঘনফুট পাথর, ৮ হাজার ৩৫৯ কেজি চা পাতা, ১ লাখ ৩১ হাজার ৭০০ কেজি কয়লা, ৪৪১ কেজি কারেন্ট জাল, ১৫টি কষ্টি পাথরের মূর্তি, ৫টি ট্রাক/কাভার্ডভ্যান, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ৬টি পিকআপ, ৩২টি সিএনজি/ইজিবাইক এবং ৭০টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি পিস্তল, ৭টি রাইফেল, ১০টি বন্দুক, ১টি গান, ৫টি ম্যাগাজিন, ১টি মর্টাল শেল, ১টি রাইফেলের ব্যারেল, ৩১টি খালি খোসা এবং ২৮ রাউন্ড গুলি।
এছাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৬০ জন চোরাচালানীকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৩৬২ জন বাংলাদেশি নাগরিক ও ২৩ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন বা ভার্চুয়াল বক্তব্যকে ঘিরে ভারতের অবস্থান স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত জ ...
স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, স ...
রাজশাহী অফিস: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ...
ডেস্ক রিপোর্ট: দেশে শিশু নিখোঁজের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম ছয় মাসে অন্তত ৩ হাজার ৪০০ শিশু নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে শিশু সুরক্ষা নিয়ে কাজ করা জাতীয় প্ল্যাটফর্ম মুন এলার্ট (MU ...
সব মন্তব্য
No Comments