স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, এ বিষয়ে বর্তমানে কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি।
সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক।
ব্রিফিংয়ে তিনি বলেন, জাতিসংঘ সাধারণত নিজ উদ্যোগে কোনো দেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। এ ধরনের পদক্ষেপের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের নির্দিষ্ট ম্যান্ডেট প্রয়োজন হয়। বর্তমানে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে এমন কোনো ম্যান্ডেট নেই।
দুজারিক আরও উল্লেখ করেন, নির্বাচন পর্যবেক্ষণ এখন জাতিসংঘের নিয়মিত কার্যক্রমের অংশ নয়। তবে প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশীয় দপ্তরের মাধ্যমে নির্বাচনসংক্রান্ত কারিগরি বা প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হয়ে থাকে।
উল্লেখ্য, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই জাতিসংঘের এই বক্তব্যে তাদের অবস্থান স্পষ্ট হলো।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
স্টাফ রিপোর্টার: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাঘ পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের অপরিহার্য অংশ। এ প্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং নত ...
সব মন্তব্য
No Comments