কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দুর্যোগ ব্যবস্থাপনা উপজেলা প্রশাসন শাখার আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০ টায় একটি র্যালি বের হয়। পরে উপজেলা প্রশাসন মিলনায়তনে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সাভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুলল আহসান। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘূর্নিঝড় প্রস্তুতি করণ কর্মসূচি সিপিপি’র সহকারি পরিচালক মো.আসাদ্দুজ্জামান খান, অতিরিক্ত পুলিশ সুপার কলাপাড়া সার্কেল আবুল কালাম আজাদ, কলাপাড়া থানার ওসি মো. জসিম, মহিপুর থানার ওসি খোন্দকার মো. অবুল খায়ের প্রমুখ। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সিপিপি, এনজিও ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
সব মন্তব্য
No Comments