ডেস্ক রিপোর্ট: আজ সকালে রোটারি ক্লাব গুলশান এর উদ্যোগে বারিধারার শেওড়া বাজার রেলগেট সংলগ্ন (কুকুম বাড়ী) এলাকায় রিক্সাচালক, নিম্ন শ্রেনীর কর্মচারী ও ভাসমান অসহায় মানুষদের মাঝে মশারি বিতরণ সহ জনশচেতনামূলক প্রচারনা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আজকের অনুষ্ঠানে ক্লাবের সভাপতি রোটারিয়ান নাদিরা মাহমুদ বলেন, এর আগেও করাইল বস্তি ও গুলশান লেক পার্ক এলাকায় এই ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে। আমরা প্রায় ৩০০টি পরিবারকে মশারি দিতে পেরেছি এবং ভবিষ্যতে ও এই ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।
আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোটারিয়ান কর্নেল এ.এফ.এম খালেদ, রোটারিয়ান গোলাম কিবরিয়া ভুইয়া, রোটারিয়ান লুবনা আফরোজ, ও রোটারিয়ান ইসমাইল হোসেন মৃর্ধা সহ রোটারাক্টরা।
এবারের কর্মসূচির স্লোগান ছিল "ডেঙ্গু ও এডিস মশা থেকে বাঁচতে মশারি ব্যবহার করুন"
স্টাফ রিপোর্টার: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন স্থান থেকে গত ৩ মাসে ২৭টি মরদেহ উদ্ধার হয়েছে। এগুলোর বেশিরভাগই ছিন্নমূল মানুষের বলে জানা গেছে। তবে দু-একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও রয়েছে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মোঃ নূরুল ইসলাম ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।আজ মঙ্গলবার ভোর ৬টা ৫০ মিনিটে তিনি সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক ...
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে (২০১৮ সাল) রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে (ডিসি) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তারা বর্তমানে যুগ্মসচিব পর্যায়ে কর্ ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments