গোপালগঞ্জে ১৪ ঘন্টা কারফিউ শিথিল

প্রকাশ : 19 Jul 2025
গোপালগঞ্জে ১৪ ঘন্টা কারফিউ শিথিল

ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে চলমান কারফিউ ১৪ ঘন্টার জন্য শিথিল করা হয়েছে। শুক্রবার ( ১৮ জুলাই ) রাত ১২টার দিকে জেলা ম্যাজিস্ট্রটের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন। 

এতে বলা হয়েছে, শনিবার (১৯ জুলাই) ভোর ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। 


এনসিপির পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ এবং হতাহতের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।

আর এক আদেশে প্রশাসন শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে তিন ঘন্টা কারফিউ শিথিল করেছিলেন। তিন ঘন্টা শিথিল রেখে কারফিউ অব্যাহত রাখেন।

১৬ জুলাই এনসিপির পথসভাকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে গোলাগুলির ঘটনা ঘটে এবং ব্যাপক ভাংচুর-অগ্নিসংযোগ হয়। হতাহতের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা অবনতি হওয়ায় সেনা মোতায়েনকরা হয়েছে।

জেলা প্রশাসনের জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কারফিউ জারি করে। 


উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কড়া নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেছেন। 


জানাযায়, সেনাবাহিনী , র্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে সড়কপথে জেলা শহর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি অবনতি হলে এরআগে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে ।

এনসিপি নেতারা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। তবে আওয়ামীলীগ ও ছাত্রলীগ এসব অভিযোগ অস্বীকার করেন।


সম্পর্কিত খবর

;