আগামী সপ্তাহে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

প্রকাশ : 02 Dec 2024
আগামী সপ্তাহে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে।

ডেস্ক রিপোর্ট: মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে,  এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ

আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষ রাতহ থেকে ভোর পর্যন্ত সারাদেশে কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৫৭%

আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ২৬ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ১১ মিনিটে।


বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।


সম্পর্কিত খবর

;