মোংলা থেকে মো. নূর আলমঃ জলবায়ু ন্যায্যতা ও সুপেয় পানির নিশ্চয়তার দাবীতে ১৯ জানুয়ারি বুধবার সকালে মোংলার দক্ষিণ কাইনমারি পশুর নদীর পাড়ের অধিবাসীদের অংশগ্রহণে বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, পশুর রিভার ওয়াটারকিপার, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স এবং ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানী’র সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টায় মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর বাগেরহাট জেলা কমিটির আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার এবং বাগেরহাট জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সংগঠক মো. নূর আলম শেখ। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন রক্ষা আন্দোলনের নেত্রী পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার কমলা সরকার, মোংলা জেলে সমিতির সাধারণ সম্পাদক নেতা আব্দুর রশিদ হাওলাদার, বাপা নেতা নদীকর্মী হাসিব সরদার, বাদাবন সংঘ’র রাকেশ সানা, সুন্দরবন রক্ষা আন্দোলনের নেত্রী চন্দ্রিকা মন্ডল, শিউলি স্বর্ণকার, স্বপ্না খান প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন আমাদের চারপাশে পানি থৈ থৈ করলেও খাবার পানি নেই। নিরাপদ পানির গভীর সংকটে আমরা নিমজ্জিত। নিরাপদ পানির অভাবে নদীর এবং পুকুরের লবণাক্ত পানি পানি পান করে পশুর নদীর পাড়ের মানুষেরা নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত। বিশেষ করে নারীরা সুপেয় পানির অভাবে নানাবিধ শারিরীক সমস্যায় ভুগছে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে ফলে লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙ্গন, কৃষিসহ সুন্দরবনের জীববৈচিত্র হুমকিতে। বক্তারা জীবাশ্ম জালানি থেকে বাংলাদেশসহ বিশ্ব বাসীকে সরে এসে নবায়িত জালানী শক্তি গ্রহণের আহ্বান জানান। বক্তারা জলবায়ু ক্ষতিগ্রস্থ অঞ্চল হিসেবে বাংলাদেশের জন্য বিশ্ব বাসীর কাছে ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার জোর দাবী জানান ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments