ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ৬৬০

প্রকাশ : 13 Oct 2024
ডেঙ্গুতে আরও চার জনের মৃত্যু, আক্রান্ত ৬৬০


ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ২১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১০৬ জন ও নারী ১০৮ জন।

রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।এর মধ্যে পুরুষ  ৩৯৯ জন ও নারী ২৬১ জন। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে মোট ৪২ হাজার ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে পুরুষ ২৬ হাজার ৮৭৮ জন ও নারী ১৫ হাজার ৫৯২ জন।

সম্পর্কিত খবর

;