বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘মলিকুলস্ অব লাইফ ফর সাসটেইনাবিলিটি’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ০৩ ফেব্রুয়ারি শুক্রবার শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মেলন উদ্বোধন করেন। বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, ঢাবি প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ এবং দিল্লীস্থ সাউথ এশিয়ান ইউনিভার্সিটি যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে।
অধ্যাপক ড. হাসিনা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, নিউ দিলøীর সাউথ এশিয়া ইউনিভার্সিটির ভাইস-প্রেসিডেন্ট অধ্যাপক ড. সেনথিল কুমার ভানুগোপাল, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞানের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. এনামুল হক, বিভাগের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর এবং অধ্যাপক ড. এ এইচ এম নুরুন নবী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিস) অর্জনের জন্য অন্যতম প্রধান উপাদান হচ্ছে মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করা। বর্তমান যুগ হচ্ছে জীববিজ্ঞানের যুগ। এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে তরুণ বিজ্ঞানী, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা নতুন ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে জ্ঞান অর্জন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মানুষের জীবনমান উন্নয়নে জীববিজ্ঞানের উপর অধিকতর মৌলিক গবেষণা পরিচালনার জন্য জীববিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি উপাচার্য আহ্বান জানান।
এই সম্মেলনে দেশ-বিদেশের জীববিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন।
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে রানার গ্রুপের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি)। কর্মক্ষেত্রের চা ...
সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের চা বিক্রেতা মাসুদ রানার মেয়ে মাহমুদা দারিদ্র্যকে জয় করে জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।মাহমুদা ২০২৩ ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৮ জুন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রশাসনের শীর্ষ পদে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। একই দিনে ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ ছয়টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। একই স ...
সব মন্তব্য
No Comments