সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শাহীনুর রহমান শাহীনের প্রচার গাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
২১ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক, সিএনজি,অটোরিক্সা,প্রার্থীর বড় ভাইয়ের পেট্রোল পাম্প, ইটেরভাটায় ভাঙ্গচুর চালানো হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
জানা যায়, দুপুরে আনারস প্রতীকের প্রচার মাইক বের হলে নৌকার লোকজন জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট এলাকায় হামলা চালায়। হামলাকারীরা আনারসের প্রচার মাইক, সিএনজি,অটোরিক্সা,ফিলিং স্টেশন ও ইটভাটায় ভাঙচুর করে। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে। উভয়পক্ষের সংঘর্ষে স্বতন্ত্র প্রার্থীর অন্তত ১০ জন কর্মী আহত হন। গুরুতর আহত শাহানশাহ ও নূরে আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী শাহীনুর রহমান শাহীন অভিযোগ করে বলেন, নৌকার প্রার্থী বেল্লাল হোসেনের লোকজন তাকে বাড়িতে অবরুদ্ধ করে রেখে প্রচারণায় বাধা ও কর্মী-সমর্থকদের হুমকি দিয়ে আসছে। তারা আনারসের নির্বাচনী অফিস বেদখল দিয়ে রাখে। আমার সমর্থকরা প্রতিবাদ করলে হামলার ঘটনা ঘটে।
অভিযোগ অস্বীকার করে নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান বেল্লাল হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থীর লোকজন সংঘর্ষের সূত্রপাত করে।
ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ব্যাপারে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা হয়নি বরং আনারস মার্কার সমর্থকরা আওয়ামীলীগ অফিসে হামলা করেছে।
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
সব মন্তব্য
No Comments