ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।
এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রতিষ্ঠান ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেডের মোবাইল আর্থিক সেবা উপায় এবং কমিউট [বাংলাদেশ] লিমিটেডের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় গ্রাহকরা উপায় অ্যাপের মাধ্যমে কমিউটের প্রিমিয়াম অফিস-কমিউট সার্ভিস ব্যবহার করতে পারবেন এবং ভাড়া পরিশোধ করতে পারবেন উপায় ওয়ালেটের মাধ্যমে। এছাড়া বিভিন্ন সময়ে গ্রাহকদের জন্য থাকবে বিশেষ ক্যাম্পেইন, মূল্যছাড় ও প্রমোশনাল অফার।
আজ ৬ সেপ্টেম্বর ঢাকায় আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন উপায়-এর করপোরেট সেলস প্রধান সাজ্জাদ আলম এবং কমিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন সরকার। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপায়-এর করপোরেট সেলস প্রধান সাজ্জাদ আলম বলেন, আর্থিক সেবার পাশাপাশি আমরা উপায়-এর মাধ্যমে গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজনের বিভিন্ন সুবিধা সহজলভ্য করতে কাজ করছি। কমিউটের সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে অফিস-যাতায়াতের সঙ্গে ডিজিটাল পেমেন্টকে যুক্ত করে আমরা তাদের আরও নির্বিঘ্ন অভিজ্ঞতা দিতে চাই।
কমিউটের ব্যবস্থাপনা পরিচালক মো. আল আমিন সরকার বলেন, উপায়-এর সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমাদের প্রিমিয়াম পরিবহনসেবায় ডিজিটাল পেমেন্টের সুবিধা যুক্ত হচ্ছে। এতে গ্রাহকরা কমিউটের সেবা গ্রহণের পাশাপাশি ভাড়াও সহজে পরিশোধ করতে পারবেন।
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: কাজের ধরন ও চাহিদা বদলানোর সঙ্গে সঙ্গে একইসঙ্গে অনেকগুলো কাজ সামলানো এখন নৈমিত্তিক ব্যাপার। মনিটরের এক কোণায় স্প্রেডশিট খোলা, আরেক পাশে ক্লায়েন্টের মেইল; জুমে মিটিং করতে করতেই কিছুক্ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ৬ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রা ...
ডেস্ক রিপোর্ট: দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ ...
সব মন্তব্য
No Comments