ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যম প্রতিষ্ঠার ৩৮ বছর উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ১০টায় শহরের মডেল গার্লস স্কুলের হলরুমে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এসময় শিশু নাট্যমের প্রাক্তন ছাত্রী সোনালী ব্যাংক কর্মকর্তা নাইমা সুলতানা খানের সভাপতিত্বে ও সাংবাদিক শাহাদাৎ হোসেন এবং ফাহিম মোনতাসির যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া আইনজীবি সমিতির সাবেক সাধারন সম্পাদক এডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন, চিনাইর আঞ্জুমান আরা কলেজের অধ্যাপক কবি মহিবুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, জেলা বিএনপি নেতা আলী আজম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সাথে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম জেলায় তাদের কার্যক্রম পরিচালিত করে আসছে। আগামীতে শিশু নাট্যমে শুধুমাত্র ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ টি ভাগে না পুরো ব্রাহ্মণবাড়িয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে কাজ করবে এমনটাই আমরা প্রত্যাশা করি। সুন্দর এ আয়োজনের জন্য আয়োজকদের আমরা ধন্যবাদ দেন। এটা শিশুদের মানুষিক বিকাশে কাজ করবে। এ সময় শিশুদের মধ্যে তুমুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ৮টি শিক্ষা প্রতিষ্ঠান এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments