মোঃ নাজমুল ইসলাম, নেত্রকোনা প্রতিনিধিঃ “মানবতার শ্রেষ্ট দান, স্বেচ্ছায় রক্ত দান”—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হলো স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী স্বেচ্ছাসেবী মিলনমেলা, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৯ মে) নেত্রকোনা সদর উপজেলার শিবপ্রসাদপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলার শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন। রক্তদাতা, সংগঠক ও মানবসেবায় নিবেদিত তরুণদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।
এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবদুল হাসেম মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য তরিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সমগ্র বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রক্তদাতা মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আব্দুর রব মাস্টার, শিক্ষানুরাগী হাসানুল বারী ফারুক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান মজনু।
এসময় বক্তারা বলেন, “রক্তদান শুধু একজন মানুষকে নয়, একটি পরিবারকে বাঁচিয়ে তোলে। এটি শুধু সেবাকর্ম নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। তরুণ সমাজের এমন মানবিক উদ্যোগ প্রশংসার দাবি রাখে।” তারা আরও বলেন, “রক্তের অভাবে প্রতিদিনই অনেক রোগী মৃত্যুর সঙ্গে লড়ছে। এ সমস্যা দূর করতে হলে স্বেচ্ছায় রক্তদানের সংস্কৃতি গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে স্বপ্নপূরণ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদক, উপদেষ্টা পরিষদের সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্র এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে ৩০ জন স্বেচ্ছাসেবী রক্তদানের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
পিরোজপুর অফিস : পিরোজপুরের কাউখালী উপজেলার সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকরা। সোমবার (২৩ জুন ...
অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের মধুখালী উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হেফাজতে থাকা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের ভ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুরে দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাল বিতরণ এবং সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স ও নারিকেল চারা বিত ...
সুজয় ঘোষ, নড়াইল: এক সময় জ্ঞানপিপাসু মানুষের পদচারণায় মুখর থাকত নড়াইলের গ্রন্থাগারগুলো। বইয়ের তাকের সামনে দাঁড়িয়ে নতুন বই খোঁজা, পাঠকক্ষের প্রতিটি আসন ভরে ওঠা কিংবা পছন্দের বইয়ের জন্য অপেক্ষা করা ছিল ন ...
সব মন্তব্য
No Comments