ডেস্ক রিপোর্ট : শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে মার্ট প্রোমোটারস। সম্প্রতি চট্টগ্রামে মার্ট প্রোমোটারস-এর অফিসে প্রতিষ্ঠান দুটি এই চুক্তি সই করে।
এই চুক্তির আওতায়, মার্ট প্রোমোটারস-এর কর্মকর্তাদের জন্য নিরবিচ্ছিন্ন পেরোল ম্যানেজমেন্ট সল্যুশন সরবরাহ করবে প্রাইম ব্যাংক, ফলে এখন থেকে কর্মকর্তাদের বেতন পরিশোধ করা সহজ হবে এবং তারা ব্যাংক থেকে এক্সক্লুসিভ সেবা উপভোগ করবে, যেমন: ডিজিটাল ব্যাংকিং সল্যুশন, বিভিন্ন আর্থিক সেবা এবং কম সুদ হারে ঋণ নেওয়া।
প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং মার্ট প্রোমোটারস-এর জেনারেল ম্যানেজার মো. শাকের হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র চট্টগ্রাম অঞ্চলের হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং রিটন বড়ুয়া; হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ; চট্টগ্রাম অঞ্চলের হেড সরকার মেহেদী রেজা; হেড অব খুলশি ব্রাঞ্চ সাখাওয়াত হোসেন এবং মার্ট প্রোমোটারস-এর এইচআর ও অ্যাডমিন ম্যানেজার বিবি ফাতিমা; খুলশি মার্ট ম্যানেজার জামাল উদ্দিন সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট। সরকারের আশা, এই রুট পুনরায় চালুর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিনি ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এর ...
স্টাফ রিপোর্টার: নতুন করে এভিয়েশন বা হেলিকপ্টার ব্যবসায় যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ গ্রুপ। কর্পোরেট, ব্যবসায়িক সফর, পর্যটন ও শিল্প খাত, ব্যক্তিগত যাত্রা এবং চিকিৎসা সেবার জন্য বাণি ...
স্টাফ রিপোর্টার: তেজাবী স্বর্ণ ও রৌপ্যের (পিওর গোল্ড ও সিলভার) মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। এ উপলক্ষে আজ ২৪ ...
সব মন্তব্য
No Comments