চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

প্রকাশ : 17 Aug 2021
No Image

সুব্রত সানা: রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অর্ধশতাধীক আহত হয়েছে। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির কর্মসূচি পালন করতে মাজারে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিএনপি'র যুগ্ম মহসচিব নেতা আমানউল্লাহ আমান জানান, জিয়ার মাজারে যাওয়ার অনুমতি নেওয়া আছে, তারপরও পুলিশ জিয়ার মাজারে যেতে দিচ্ছে না।

এসময় পুলিশ বিএনপির নেতা কর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুঁড়লে সংঘর্ষ বাধেঁ। বিএনপির নেতাকর্মীরা পুলিশের দিকে পাল্লা ইটপটকেল ছুড়লে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়েছে।

এ সংঘর্ষে কয়েকজন সংবাদকর্মী আহত হওয়ার কথা জানাযায়।

সম্পর্কিত খবর

;