বশেমুরবিপ্রবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংহতি জানিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা প্রতীকী অনশন করেছেন।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারে এই প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়। এসময় শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের দ্রুত পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড শিক্ষার্থীদের হাতে দেখা গেছে।
এসময় শিক্ষার্থীরা বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক পুলিশি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শিক্ষার্থীদের অনশনের ১২০ ঘণ্টা হলেও নির্লজ্জ ভিসি গদিতে বসে আছে। চলমান সংকটের একমাত্র সমাধান দ্রুততম সময়ের মধ্যে স্বৈরাচারী ভিসির অপসারণ। অন্যথায় বাংলাদেশের শিক্ষার্থীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে তারা হুশিয়ারি দেন।
প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি থেকে শাবিপ্রবির শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে বসেন। এ পর্যন্ত ১৯ জন শিক্ষার্থী অসুস্থ হলেও তারা অনশন চালিয়ে যাচ্ছেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments