স্টাফ রিপোটার : ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স এ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) এর প্রেসিডেন্ট সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর সভাপতিত্বে আজ শনিবার (০২-১২-২০২৩) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় গত ১৮ জুলাই ২০২৩ তারিখে অনুষ্ঠিত বিওএ কার্যনিবার্হী কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এ সময় ৭ম কমনওয়েলথ ইয়ুথ গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের টিম লিডার এর প্রতিবেদন এবং ১৯তম এশিয়ান গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের সেফ দ্য মিশন প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া ১৯তম এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ডিসিপ্লিনসমূহের সাধারণ সম্পাদক/প্রতিনিধি কর্তৃক নিজ নিজ খেলার ফলাফল এর উপর মূল্যায়ন এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে সংশ্লিষ্ট ফেডারেশনের প্রতিবেদন উপস্থাপিত হয়। পাশাপাশি থাইল্যান্ডের ব্যাংকক এবং চোনবুরী শহরে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ এশিয়ান ইনডোর এন্ড মার্শাল আর্ট গেমস স্থগিত হওয়ায় পরবর্তী প্রস্তুতি এবং প্যারিস অলিম্পিক গেমসে Universality Places এর আওতায় অংশগ্রহণের আবেদনের জন্য দল ও ডিসিপ্লিন নির্ধারণের বিষয়ে ফলপ্রসু আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
স্টাফ রিপোর্টার: অপেক্ষার অবসান। ফুটবলের মহাযজ্ঞ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠেছে। ইতিহাসে প্রথমবার যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা—তিন দেশের ১৬টি শহরে আয়োজিত হচ্ছে ১০৪ ম্যাচের রেকর্ড বিশ্বকাপ। তিন স ...
স্টাফ রিপোর্টার: ফুটবল উন্মাদনায় মেতে উঠতে প্রস্তুত সারা বিশ্ব। এখন চলছে কাউন্টডাউন। আজ বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে ...
স্টাফ রিপোর্টার : দীর্ঘ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে জয় পেয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে ...
স্টাফ রিপোর্টার: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি লড়াইয়ে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আগামী ১৭ জুন থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘো ...
সব মন্তব্য
No Comments