কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের রক্ত বৃথা যেতে পারে না। আব্দুর রহিম ও নুরে আলম সেদিন কী অপরাধ করেছিল, কেন তাঁর মা–-বাবার কোল খালি করা হলো ?।
মঙ্গলবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে সদর রোডের মহাজনপট্টিস্থ বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তরা এ মন্তব্য করেন। ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষে গুলিতে নিহত ছাত্রদল সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম হত্যার বিচার ও জ্বালানি তেলসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ভোলা সদর উপজেলা বিএনপি।
ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. হেলাল উদ্দিনের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরার) আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি মোন্তাসির আলম রবিন চৌধুরী, কৃষকদের সহ সভাপতি এডভোকেট ইউসুফ, ছাত্রদলের সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম, প্রমুখ।
বক্তরা বলেন, আব্দুর রহিম, নুরে আলম সেদিন কী অপরাধ করেছিল, কেন তাঁর মা–-বাবার কোল খালি করা হলো। তাঁরা কোনো অন্যায় করেননি। তাঁরা জনগণের দাবির স্বার্থে মাঠে নেমেছিলেন। এ অন্যায়ের জবাব কে দেবে? কে এর বিচার করবে?। আজকে বিএনপি নেতাদের বাড়িতে বাড়িতে হামলা করা হচ্ছে। ভোলায় বিএনপির সভাপতির বাড়িতে পুলিশি হামলা হয়েছে। নুরে আলম ও আব্দুর রহিমের রক্ত বৃথা যেতে পারে না। এ রক্তের সিঁড়ি বেয়ে সারা বাংলাদেশের জনতা স্বৈরাচারী নিশি রাতের সরকারকে উৎখাত করে ছাড়বে। খালেদা জিয়াকে মুক্ত করবে। দেশনায়ক তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ।
তারা বলেন, ভোলাবাসী কোনো কিছুকেই ভয় পায় না। আমার দুই ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না। আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এ সরকারের পতন ঘটাবে।
এদিকে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত হন। তাঁদের অনেকের গায়ে ছিল ধানের শীষের ছবি-সংবলিত টি–-শার্ট। বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
সব মন্তব্য
No Comments