স্টাফ রিপোটার: আজ ২৭ মার্চ বিশ্ব নাট্য দিবস।বিশ্ব জুড়ে সকল নাট্যকর্মী ও শিল্পীর মধ্যে ইতিবাচক সম্পর্ক তৈরি ও সৌহার্দ্য স্থাপন, নাটকের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিয়ে এর শক্তিকে নতুন রুপে আবিষ্কার করার লক্ষ্যেই প্রতি বছর দিবসটি পালন করা হয়ে থাকে। দিনটি উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, গ্রুপথিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদ এর সম্মিলিত আয়োজনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হলো বিশ্বনাট্য দিবস ২০২৩।
দিনটি উপলক্ষ্যে নাট্যকর্মী, অভিনয় শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির অংশ গ্রহণে বিকাল ৫টায় বের হয় বিশ্বনাট্য দিবসের বর্নাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে থেকে বের হয়ে চারুকলা ভবনে গিয়ে শেষ হয়। পরে সন্ধ্যা ৬ টায় একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় আয়োজন করা হয় প্রীতি সম্মিলনীর।
৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে আয়োজিত হয় আলোচনা অনুষ্ঠান।আজকের অনুষ্ঠানের আলোচনা পর্বে ছিলো বিশ্ব নাট্যদিবসের বাণী পাঠ, বিশ্বনাট্য দিবসে জাতীয় বাণী প্রদান, বিশ্বনাট্য দিবস সম্মাননা প্রদান এবং বিশ্বনাট্য দিবসের বক্তৃতা।
আলোচনা পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।মঞ্চে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সেক্রেটারি জেনারেল চন্দন রেজা এবং বাংলাদেশ পথনাটক পরিষদ এর সভাপতি মিজানুর রহমান।
এবারে বিশ্বনাট্য দিবসের আন্তর্জাতিক বাণী প্রদান করেছেন মিশরের বরেণ্য অভিনেত্রী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামিহা আইয়ুব। তার বাণী পাঠ করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলিরসদস্য নাট্যজন লাকী ইনাম।এবারের বিশ্বনাট্য দিবসের জাতীয় বাণী প্রদান করেছেন বরেণ্যনাট্য অভিনেতা ও নির্দেশক জনাব লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে জাতীয় বাণী পাঠ করেন তিনি।
আলোচনা পর্বের পর প্রদান করা হয় বিশ্ব নাট্য দিবসের সম্মাননা।করোনার কারণে গত ৩ বছরে কোন অনুষ্ঠান না হওয়ায় এবার বিগত বছরের সম্মননাও তুলে দেয়া হয়।দেশের নাটকের অঙ্গনে বিশেষ অবদান রাখায় বিশ্বনাট্য দিবসে সম্মাননা তুলে দেয়া হয় তাদের। ২০২০ সালের বিশ্বনাট্য দিবসের সম্মাননা প্রাপ্তরা হলেন নাট্যকার ও নির্দেশ কমিলন চৌধুরী এবং অভিনেতা ও সংগঠক পরেশ আচার্য্য।
২০২১ সালে সম্মাননা প্রাপ্ত হয়েছেন অভিনয় শিল্পী প্রয়াত লিলি চৌধুরী। শ্রদ্ধেয় লিলি চৌধুরীর পক্ষে তারঁ সম্মাননা গ্রহণ করেন তার পুত্র আসিফ মুনীর । সম্মাননা তুলে দেন ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুস সেলিম। ২০২২ সালে মরণোত্তর সম্মাননায় ভুষিত হন অভিনয় শিল্পী, নাট্যকার ও নির্দেশক প্রয়াত মান্নান হীরা। শ্রদ্ধেয় মান্নান হীরার পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন তার স্ত্রী সৈয়দা নাদিরা মান্নান।
এবার বিশ্বনাট্য দিবস ২০২৩ এর বিজয়ী হোন অভিনয় শিল্পী, নাট্যকার ও নির্দেশক মামুনুর রশীদ।তাকে সম্মাননা স্মারক তুলেদেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান জনাব লিয়াকত আলী লাকী।
পরে বিশ্বনাট্য দিবসের স্মারক বক্তৃতা প্রদান করেন অভিনয় শিল্পী মাসুদ আলী খান।পরে সভাপতির বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও ঋত্বিক নাট্য প্রাণ জনাব লিয়াকত আলী লাকী। পরে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments