রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাওরে ধান কাটার সময় পৃথকভাবে বজ্রপাতে ৬জন কৃষক নিহত হয়েছেন এবং ১জন আহত হয়েছেন । রবিবার দুপুরে জেলার বিভিন্ন উপজেলার হাওরে এ হতাহতের ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের হাওরে ধান কাটার সময় বৃষ্টিপাতের মাঝে হঠাৎ বজ্রপাতে ২জন কৃষক নিহত হয়েছেন এবং ১জন আহত হন। নিহতরা হলেন,মিলন মিয়া(১৪)। তিনি লক্ষীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের শিশু মিয়ার ছেলে এবং অপরজন হলেন রণভূমি গ্রামের শামছু মিয়ার ছেলে তারা মিয়া(৩২),এবং আহত ব্যাক্তি হলেন এরুয়াখাই গ্রামের ওজি উল্ল্যাহ”র ছেলে মো. নিজাম উদ্দিন(২৫)।
এদিকে জেলার ছাতক উপজেলার বিভিন্ন হাওরে পৃথকভাবে ৩জন নিহত হয়েছেন। নিহতরা হলেন,জাউয়া বাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন গ্রামের মো. আরশ আলী(৫০),চরমহল্লা ইউনিয়নের মো. আব্দুস সামাদ(২৫) এবং অপরজন হলেন জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাঁও গ্রামের মাইম মিয়া(১৮) ।
অপরদিকে জেলার তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নের কুকুর কান্দি গ্রামের হাতেম আলীর ছেলে কৃষক রমজান আলী(১৫), মুকুট মিয়া (১৬) স্থানীয় একটি হাওরে ধান কাটার সময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পৃথকভাবে বজ্রপাতে নিহত ৬জন কৃষকের লাশ তাদের স্ব স্ব বাড়িতে নিয়ে গেলে আত্মীয় স্বজনদের কান্নার রোল ও আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ(ওসি) দেব দুলাল ধর বজ্রপাতে পৃথকভাবে বিভিন্ন হাওরে কৃষকদের প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে জানান,আকাশ মেঘাচ্ছন্ন দেখলে সবাইকে নিরাপদে যাওয়া দরকার।
এ ব্যাপারে সুনামগঞ্জের পুলিশ সুপার মো. এহসান শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এখন যেহেতু বোরো ধান কাটার মৌসুম তাই সকল কৃষকরা যেন সর্তকতা অবলম্বন করেন। আকাশ মেঘাছন্ন দেখলেই নিরাপদ স্থানে চলে যাওয়া দরকার।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি (৩২) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। এ সময় তার বাড়িঘরে হামলা চা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়ায় অসহায় ও অসচ্ছল ১১ পরিবারের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।মানবপ্রেমী প্রফেসর শফিকুর রহমানের অর্থায়নে ও ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের উদ্যো ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালে কোস্টগার্ডের জাহাজের ধাক্কায় পাঁচটি স্পিডবোড ডুবিসহ খাদ্য গুদামের তিনশ' মেট্রিক টন গম বোঝাই জাহাজের তলা ফেটে গেছে। এতে প্রায় দুই ট্রাক গম ভিজে গেছে। তাৎক্ষণিক ক্ষতি ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: হাঁটতে বের হয়ে মোটরসাইকেলের চাঁপায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামের এক আইনজীবী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে এ মর্মান্তিক ঘটনায় নিহত সজল কুমার চক্রবর্তী (৬০) বরিশ ...
সব মন্তব্য
No Comments