সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের পাতার সাতক্ষীরা প্রতিনিধি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্থাপক। সাংবাদিক ও জেলা প্রশাসন মানব কল্যাণে ও সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের ভিশন বাস্তবায়নে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরাসহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান। সাতক্ষীরা প্রেসক্লাবের বাইরের সাংবাদিক ও তৃণমূল সাংবাদিকদের নিয়ে গঠিত সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনকে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্তও করেন তিনি।” সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম আনিছুর রহমানের পরিচালনায় এ মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের উপদেষ্টা দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নূর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহম্মাদ আলী সুজন, সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম, সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কালিগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি সুকুমার দাশ বাচ্চু, তালা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন এর নেতৃবৃন্দ-শেখ আব্দুল ওয়াজেদ কচি, আমিরুজ্জামান বাবু, মাসুদুর জামান সুমন, মীর আবু বক্কর, তৌফিকুজ্জামান লিটু, আনোয়ার হোসেন, রমজান আলী, মাজহারুল ইসলাম, এস এম তৌহিদুজ্জামান, মোঃ আমিরুল ইসলাম, কাজী আব্দুল্লাহ আল হাবিব, মোতাহার নেওয়াজ মিনাল, মোঃ ফিরোজ হোসেন, শাহনেওয়াজ মাহমুদ রনি, শেখ হাসান গফুর, মোঃ শহিদুল ইসলাম শহিদ, এস এম আবুল কালাম আজাদ, শেখ রেজাউল ইসলাম বাবলু, প্রভাষক নাজমুল হক, মোঃ অহিদুজ্জামান, প্রফেসর রজব আলী, সাইফুল আযম খান মামুন, অধ্যক্ষ মোহাম্মাদ আব্দুল্লাহ, এ্যাড সোহরাব হোসাইন, জি এম সোহরাব হোসেন, ফারুক হোসেন, আবীর হোসেন লিয়ন, জিয়াউর রহমান জিয়া, খায়রুল আলম সুবজ, ফিরোজ কবির, গোলাম মোস্তফা, হাবিবুল্লাহ বাহার, ইদ্রিস আলী, এম হাফিজুর রহমান শিমুল, আহম্মাদ উল্লাহ বাচ্চু, গাজী জাহাঙ্গীর কবির, শেখ আতিকুর রহমান, শিমুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, শাহাদাত হোসেন, তাপস কুমার ঘোষ, মোঃ হাসান ইকবাল মামুন, শেখ বাদশা, শাহজাহান আলম, রফিকুল ইসলাম, আতিয়ার রহমান, সেকেন্দর আবু জাফর বাবু, সৈয়দ মারুফ হোসেন, শিরিনা সুলতান, তাপস সরকার, আল ইমরান খান রাব্বি, আতাউর রহমান, রফিকুল ইসলাম, আবু জাফর মোহাম্মদ সালেহ, সুজাউল হক , মিজানুর রহমান, মেহেদী, আবদার রহমান, মোঃ মনিরুজ্জামান, দেবাশিষ চক্রবর্তী সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
সব মন্তব্য
No Comments