বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন ফি কমিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির আপত্তিসমূহ জানিয়ে মুক্ত আলোচনা করে রেজিস্ট্রার বরাবর আপত্তিপত্র প্রদান করে সাধারণ শিক্ষার্থীরা।
২৪ মে (মঙ্গলবার) বেলা ১টায় একাডেমিক ভবনের সামনে মুক্ত আলোচনাটি অনুষ্ঠিত হয়। এ সময় তারা প্রকাশিত বিজ্ঞপ্তিটি সংশোধনের দাবি জানান।
আপত্তিসমূহ হল- বিজ্ঞপ্তির ৯ নং পয়েন্টে ছাত্র কল্যান ফি সংযুক্ত হয়েছে যা পূর্বেই মওকুফ করা হয়েছিল। এছাড়া ১৯ নং পয়েন্টে সিলেবাস ১৫০ টাকা করা হলেও পূর্বে ৫০ টাকা ধার্য করা হয়েছিল এবং পরীক্ষা সংশ্লিষ্ট ফি এর ২ নং পয়েন্টে কেন্দ্র ফি ২০০ টাকা ধার্য করা হয়েছে যা পূর্বে বাতিল হয়েছিল।
একইসাথে বিজ্ঞপ্তিতে করোনাকালীন সময়ে ২০২০ সালের মার্চ হতে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত ফি মওকুফ উল্লেখ করা হয়নি। করোনাকালীন দুই সেমিস্টারের ফি মওকুফ করতে হবে আরও জানান।
প্রসঙ্গত, ২০২১ সালের ২৬ অক্টোবর শিক্ষা সংশ্লিট বিভিন্ন ফি কমানোর দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। ২৯ অক্টোবর শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনায় উপাচার্য ড. একিউএম মাহবুব কয়েকটি খাতে ফি কমিয়ে ইউজিসির সাথে আলোচনা করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী অন্যান্য ফি পুনর্নির্ধারন এর ঘোষণা দেন। ৩১ অক্টোবর উপাচার্যের ঘোষণাকৃত ফি মওকুফের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। পরবর্তীতে ইউজিসির সাথে আলোচনা করে ২০২২ সালের ২৩ মে ফি পুনর্নির্ধারন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে বিদেশি ফ্যাকাল্টির অংশগ্রহণে নিয়মিত অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএমইউ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ...
রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি: শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
...
বিশ্বিবদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর নবনিযুক্ত উপাচার্য প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী রবিবার ৫ এপ্রিল ২০২৬ইং তারিখ অপরাহ্নে অ ...
স্টাফ রিপোর্টার: শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানিয়েছেন, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করে আবারও সপ্তাহে ছয় দিন শ্রেণিকক্ষ খোলা রাখার বিষয়ে ভাবনা চলছে।
মঙ্গলবার (৩১ মার্চ) ...
সব মন্তব্য
No Comments