ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২ আগস্ট ২০২৪, শুক্রবার প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী, ঘাতক, মানবতাবিরোধী অপরাধী জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি দীর্ঘ দিনের হলেও শাসকগোষ্ঠীর দলগুলো ক্ষমতার খেলার কৌশলের সমীকরণে নিষিদ্ধ করেনি। নিজেদের স্বার্থে বারবার ব্যবহার করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এখন স্মরণকালের সংগঠিত হত্যাযজ্ঞের বিচার, রাষ্ট্রীয় সম্পদের ধ্বংসযজ্ঞ ঠেকাতে না পারা দায় নিয়ে সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন চলছে। বর্তমান সরকার তার ক্ষমতায় থাকার কৌশল হিসেবে জামাত-শিবির নিষিদ্ধের কথা বলেছে। জামাতকে ধর্মভিত্তিক রাজনীতি, রাজনীতিতে ধর্মের ব্যবহার, যুদ্ধাপরাধী হিসেবে নয়, সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে, যা জনগণের আকাক্সক্ষার পরিপন্থী।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, আমরা জামায়াতের মুক্তিযুদ্ধবিরোধী ভূমিকা, মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধী, সংবিধানে রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ থাকলেও রাজনীতিতে ধর্মের ব্যবহারসহ সন্ত্রাসী সংগঠন হিসেবে অবশ্যই নিষিদ্ধ চাই। একইসাথে এই ধারার অন্যান্য সংগঠন ও রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধ চাই। এদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক আধিপত্য ধ্বংসে রাষ্ট্রীয় ভূমিকা ও জনগণের জাগরণ চাই। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানের চার মূলনীতি প্রতিষ্ঠা করতে চাই। এই কাজটি করার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
বিবৃতিতে সরকারের পদত্যাগসহ ছাত্র জনতার দাবি আদায়ে চলমান আন্দোলন অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: ভারতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা ও ওয়াকফ সম্পত্তি ধ্বংস এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা হরণের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) এক সংশোধিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে জান ...
স্টাফ রিপোর্টার: জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ-পানি সংকট এবং বেহাল আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট।মঙ্গ ...
পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ফ্যাসিবাদের সঙ্গে কোনো ধরনের আপস বা আতাত না করে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। একই সাথে তিনি বলেছেন, আসন্ন স্থানীয় নির্বাচনে জয় ...
সব মন্তব্য
No Comments