চট্টগ্রাম অফিস: কক্সবাজার শহরের ঈদগাঁও এলাকায় বাসের চাপায় সিএনজি অটো রিক্সার এই দুই যাত্রী নিহত হন। এসময় আরও ৩ জন আহত হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে ঈদগাঁওর চান্দের ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার জিশান (২৩) ও ছেনুয়ারা বেগম (৪৫)।
রামু তুলাবাগান হাইওয়ে ক্রসিং থানার এসআই মুজিবুর রহমান জানান, আহতদের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।
তিনি জানান, চট্টগ্রামমুখী পূর্বাণী পরিবহণের যাত্রিবাহী একটি বাস কক্সবাজারমুখি যাত্রিবাহী একটি সিএনজি অটো রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটো রিক্সার ২ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনাস্থলে রয়েছে। দুমড়ে-মুচড়ে গেছে সিএনজি।
খবর পেয়ে উদ্ধার তৎপরতায় পৌঁছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর।সফরকা ...
স্টাফ রিপোর্টার: ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করেছে সরকার। আগস্ট মাসের জন্য প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা ও কেরোসিন ১৩৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। বৃহস্পতিবার ৩০ জুলাই দুপুরে তিন দিনের স ...
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
সব মন্তব্য
No Comments