পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে।

প্রকাশ : 14 Dec 2024
পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গায় শৈত্য প্রবাহ অব্যাহত থাকতে পারে।

ডেস্ক রিপোর্ট:  উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিমবঙ্গো ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ আফরোজা সুলতানা আজ এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমূহের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭৫%

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৫ টা ১৩ মিনিটে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৬ টা ৩৩ মিনিটে।


সম্পর্কিত খবর

;