পঞ্চগড় প্রতিনিধি: ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশের পঞ্চগড়ে কাজ করতে এসে সতিশ রায় নামে এক ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি। রাতে এক প্রেস বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম।শনিবার (৮ মার্চ) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া টয়াগছ এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, আটক সতিশ রায় ভারতের জলপাইগুঁড়ি জেলার ময়নাগুঁড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকার দেবিন রায়ের ছেলে। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করার পাশাপাশি তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
প্রেস বিজ্ঞোপ্তিতে জানা যায়, সতিশ রায় ১৫ থেকে ২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় দিনমজুরের কাজ করছিলেন। এর আগেও একই ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করেছে সতিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাঝিপাড়া টয়াগছ এলাকার রমজান আলীর বাড়ি থেকে সতিশকে আটক করে মাঝিপাড়া বিওপির বিজিবি সদস্যরা।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মনিরুল ইসলাম বলেন, ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরের কাজ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তাকে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
মহসিন মিঞা লিটন: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু উজিরপুর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি উপজে ...
মোংলা থেকে মোঃ নূর আলমঃ মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু ইতালি নাগরিক কবি—সাহিত্যিক ফাদার মারিনো রিগনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০ মে মঙ্গলবার সকালে মোংলার শেলাবুনিয়াতে র্যালি, স্মরণ সভা ও সমাধিতে শ্ ...
ব্রাহ্মণবাড়িয়া পতিনিধি: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষা কেন্দ্র কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্থানান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছ ...
সাতক্ষীরা প্রতিনিধি।। "ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ৭নং আলিপুর ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬'-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সাতক্ষ ...
সব মন্তব্য
No Comments