উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা ও রোগমুক্তি কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৪ নভেম্বর বুধবার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আঃ মাজেদ তালুকদার মন্নান মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহ-সভাপতি এস.এম আলাউদ্দিন, মহিলা দলের সভাপতি সৈয়দা আফসুন্নাহার বেগম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইদ্রিস বালী, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম খান, সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন বালী, সাংগঠনিক সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু প্রমূখ। এর পূর্বে গুঠিয়া বাইতুল আমার জামে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিষ্টার কায়সার কামাল বলেছেন, আমাদের পরিচয়ের ক্ষেত্রে পাহাড়, সমতল, জাতি-গোষ্ঠী কিংবা ধর্ম কোনো বিভাজনের কারণ হতে পারে না; আমরা সবাই বাংলাদেশের না ...
সব মন্তব্য
No Comments