মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস : রাজশাহীতে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব -১৯ আন্তঃদেশীয় টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট।
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বিভাগীয় স্টেডিয়ামের সভাকক্ষে বেলা ১১টায় প্রেস ব্রিফিং করেন পাকিস্তান ও বাংলাদেশের অধিনায়ক ও কোচ। তারা হলেন,বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক রাকিবুল হাসান ও কোচ সট: স্টুয়ার্ট ল,পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক সাদ বেগ এবং কোচ ইজাজ আহমেদ।
শুরুতে প্রেস ব্রিফিংয়ে আসেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক,কোচ ও টিম ম্যানেজার। তারা বলেন, বাংলাদেশের ক্রিকেট দল এখন অনেক শক্তিশালী। তারা ভালো খেলছে। তাদের পরাজিত করতে হলে ভালোভাবেই খেলে পরাজিত করতে হবে।
এরপর প্রেস ব্রিফিংয়ে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও কোচ। তারা বলেন,পাকিস্তান দলে বেশির ভাগ বাঁহাতি ব্যাটসম্যান। এইজন্য আমাদের দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেসব দুর্বলতা ছিলো তা সংশোধনের চেষ্টা করা হয়েছে। তারপরও পাকিস্তান যেহেতু খুবই শক্তিশালী একটা দল,সেহেতু আমাদের খেলেই জিততে হবে।
আগামী ১১,১৩ ও ১৫ মে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৭ মে এখানেই দ্বিপাক্ষিক এ সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: টানা দুটি বিশ্বকাপ ফাইনালে খেলেছে ফ্রান্স। ২০১৮ সালে চ্যাম্পিয়ন, ২০২২ সালে রানার্সআপ। হ্যাটট্রিক ফাইনালে ওঠার হাতছানি ছিল তাদের সামনে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছ ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের ৭ দিন পর অবশেষে মুখ খুললেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে ১-০ গোলে হারের পর সংবাদ সম্মেলনেই দুইবার কান্নায় ভেঙে পড ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড় মুনাফা অর্জনের ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফাইনালের প্রায় এক সপ্তাহ পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল লিওনেল মেসিকে। এখনো মাঠে ফেরেননি আর্জেন্টাইন অধিনায়ক, তবে খেলার মাঠেই ফিরেছেন দর্শক হিসেবে।আন্তর্জাতিক ফুটবল ...
সব মন্তব্য
No Comments