১০ ঘন্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ : 26 Dec 2024
১০ ঘন্টার চেষ্টায় সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে


স্টাফ রিপোর্টার: দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে ৭ নম্বর ভবনে লাগা আগুন ১০ ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ছড়িয়ে পরা ভবনের আগুন ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে আসা এক ফায়ার সার্ভিস কর্মী সড়কে ট্রাকের নীচে চাপা পড়ে মারা গেছেন। 
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম আগুন নিয়ন্ত্রণে আসার খবর নিশ্চিত করেন। সচিবালয়ে বর্তমানে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। খবরে প্রথমে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। আগুনের আকার বড় মনে হওয়ায় পরে আরও ৯টি ইউনিট যোগ দেয়। পরে ২০ ইউনিট মিলে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এই ভবনটিতে স্থানীয় , পল্লী ও সমবায়, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, অর্থ এবং সড়ক ও সেতু মন্ত্রনালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ও দফতরের অফিস রয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারন ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি। 
এদিকে নিরাপত্তা জনিত কারনে গুলিস্থান জিরো পয়েন্ট মোড় ও মৎস্য ভবন মোড় পর্যন্ত সড়কগুলি বন্ধ করে দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

;