স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জানুয়ারি ২০২৫-এ মাসজুড়ে চলবে ‘তারুণ্যের উৎসব’। সারাদেশে জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে নানান কর্মসূচী পালিত হবে। ০১ জানুয়ারি থেকে ৩ দিনব্যাপী লোকনাট্য উৎসব আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী এই কর্মসূচি শুর হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এবং সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ০১ জানুয়ারি ২০২৫, শনিবার সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে 3 দিনব্যাপী ‘লোকনাট্য সমারোহ’ আয়োজন করা হয়। লোকনাট্য উৎসবের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা কালচারাল অফিসার, সিরাজগঞ্জ মো. এরশাদ হাসান।
উদ্বোধনী দিনে রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশন করে ‘বাঁচার আশা গম্ভীরা দল’ রাজশাহী এবং ‘মাদার পীরের গান’ পরিবেশন করে ‘পঞ্চতারা মাদার পীরের দল’ রাজশাহী। ০৩ জানুয়ারি ২০২৫ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৫.৪৫ মিনিট থেকে লোকনাট্য উৎসব চলবে।
উৎসবের দ্বিতীয় দিন ০২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার ‘আলকাপ’ পরিবেশন করে রাজশাহীর শিল্পীবৃন্দ এবং ‘কবি গান’ পরিবেশন করে সিরাজগঞ্জ-এর শিল্পীবৃন্দ। উৎসবের সমাপনী দিন 0৩ জানুয়ারি ২০২৫, শুক্রবার ‘আঞ্চলিক গীত’ পরিবেশন করবে রাজশাহীর শিল্পীবৃন্দ এবং ‘ভাসানযাত্রা’ পরিবেশন করবে বগুড়ার শিল্পীবৃন্দ।
আগামী ০৩-০৫ জানুয়ারি ২০২৫ তারিখে নীলফামারী এবং ০৪-০৬ জানুয়ারি ২০২৫ তারিখে ঝিনাইদহ ও চাপাইনবাবগঞ্জে 3 দিনব্যাপী ‘লোকনাট্য উৎসব’ আয়োজিত হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর ব্যবস্থাপনায় আগামী ০৪ জানুয়ারি ২০২৫ তারিখ বেলা ২.৩০ টায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বগাউড়ায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী চরমাগা উদযাপন উপলক্ষে ‘মহিষাসুর বধ পালা’ মঞ্চায়ন হবে।
ডেস্ক রিপোর্ট: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার ফিটনেস রহস্য নিয়ে মুখ খুলেছেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জিম নয়, মাঠে চাষবাস করেই তিনি ...
স্টাফ রিপোর্টার: সংশোধিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ অনুসরণ করে চলচ্চিত্র নির্মাণ ও প্রচারের আহ্বান জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী ও সংশ্লিষ্টরা।বাংলাদেশ চল ...
স্টাফ রিপোর্টার: চর্যাগান, পাপেট শো, আবৃত্তি এবং কবি রাজীব কুমার দাশের কবিতা নিয়ে প্রবন্ধ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমির কবি ...
ডেস্ক রিপোর্ট: প্রথমবারের মতো বাংলাদেশের গান নিয়ে আগ্রহ প্রকাশ করেছে বিশ্বের অন্যতম প্রধান এবং ঐতিহাসিক পরিবেশনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স মিউজিক। তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ ...
সব মন্তব্য
No Comments