কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার চরফ্যাশন উপজেলায় এসএসসি, দাখিল ও সমমান ১২ পরীক্ষা কেন্দ্রে ৬ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নিবেন। এর মধ্যে এসএসসিতে ৪ হাজার ৬৫ জন ও দাখিলে ২ হাজার ১৬৭ জন এবং সমমান ভকেশনালে ১১২ জন শিক্ষার্থী রয়েছে।
আগামী দিন বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে দুপুর ১ টা পযর্ন্ত চলবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ১২টি কেন্দ্রের মধ্যে এসএসসি ৫ টি কেন্দ্রে, দাখিল ৬ টি কেন্দ্র ও সমমান ভকেশনাল ১ টি কেন্দ্র রয়েছে। উপজেলায় মোট মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ৭২ টি এর মধ্যে এসএসসি পরীক্ষী দিচ্ছে ৫৪ টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা, মাদ্রাসা রয়েছে ৬৯ টি দাখিল পরীক্ষা দিচ্ছে ৪৫ মাদ্রাসার শিক্ষার্থীরা, ভকেশনাল রয়েছে ১ টি মাদ্রাসা ও ১ টি স্কুল। এবছর প্রতিটি বিভাগে পরীক্ষা হবে তিনটি বিষয়ের উপর। পরীক্ষা চলবে ১১ টা থেকে বেলা ১ টা পর্যন্ত সময় দুই ঘন্টা।
চরফ্যাশন উপজেলার এসএসসি ৫টি কেন্দ্র মোট ৪০৬৫ জন পরীক্ষার্থী ও দাখিলে ২১৬৭ জন এবং ভকেশনালে ১১২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। চরফ্যাশনের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ১২ টি কেন্দ্রে ৬ হাজার ৩৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৪৮৮ জন, শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৫৬১ জন, দুলারহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৯১০ জন , দক্ষিণ আইচা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৫২ জন ও চেয়ারম্যানহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৫৪ জন পরীক্ষার্থী অংশ নিবে।
অন্যদিকে দাখিল কেন্দ্র চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে ৬০৫ জন , শশীভূষণ এ মালেক মহিলা দালিখ মাদ্রাসা কেন্দ্রে ৩৮১ জন, নুরাবাদ হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩১৩, চেয়াম্যানহাট ইসলামিয়া দালিখ মাদ্রাসা কেন্দ্রে ২২১ জন, দক্ষিণ চর আইচা রাব্বানিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩৩২ জন, আবুবক্করপুর আমিনা ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩১৫ জন ও সমমান ভকেশনাল চরফ্যাশন টাউন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১১২ জন পরক্ষার্থী অংশ নিবে।
এদিকে সারাদেশের ন্যায় চরফ্যাশনেও ১৫ সেপ্টেম্বরে পরীক্ষার নেওয়ার সকল প্রস্তুতিও সস্পন্ন করেছে শিক্ষা অফিস। আগামী বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। তবে এ বছর সরকার যানজট এড়াতে পরীক্ষার সময় স‚চীতে নেওয়া হয়েছে পরিবর্তন। ওইদিন সকাল ১০ টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে বেলা ১১ টায়।
চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, নকল মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে ভিজিলেন্স টিম মোতায়েন থাকবে। কোথাও কোনো সমস্যা নেই।
উল্লেখ্য- গত ১৯ জুন এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু সিলেট, সুনামগঞ্জসহ দেশের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার গত ১৭ জুন এসএসসি পরীক্ষার তারিখ স্থগিত করেন।
নেত্রকোণা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে টেকসই ও ন্যায়ভিত্তিক খাদ্যব্যবস্থা গড়ে তুলতে এগ্রোইকোলজি চর্চা সম্প্রসারণ এবং এ বিষয়ে জাতীয় নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ কৃ ...
আনিছ আহমেদ (শেরপুর ) প্রতিনিধিঃ সবুজে ঘেরা পাহাড়, আঁকাবাঁকা নদী, স্বচ্ছ জলধারা আর ছোট-বড় ঝরনার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়। প্রকৃতির সৌন্দর্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্র করে পুলিশের উপস্থিতিতে ১২টি দোকানঘর ও গোডাউন ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বি ...
মো:মেহেদী হাসান, কাঠালিয়া || ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে একটি অবৈধ ইটভাটার চিমনি ও চুল্লি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পৃথক স্থানে অভিযান চালিয়ে ২৫টি কয়লার চুল্ ...
সব মন্তব্য
No Comments