ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং অন্যদের নামে নামকরণকৃত প্রতিষ্ঠান, স্থাপনা, প্রকল্পের নাম পরিবর্তন সংক্রান্ত তালিকা হালনাগাদ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
শেখ হাসিনা সরণি, কুড়িল লিংক রোড, ঢাকা’র পরিবর্তিত নাম ‘জুলাই ৩৬’ এক্সপ্রেসওয়ে, কুড়িল লিংক রোড, ঢাকা; মেয়র মহিউদ্দিন চৌধুরী সিডিএ ফ্লাইওভার, চট্টগ্রাম’র পরিবর্তিত নাম ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’, চট্টগ্রাম; বঙ্গবন্ধু স্কয়ার’র পরিবর্তিত নাম ‘আরডিএ কমপ্লেক্স, রাজশাহী’ ও শহীদ ক্যাপ্টেন মনসুর আলী পার্কের পরিবর্তিত নাম ‘আরডিএ পার্ক, রাজশাহী’ করা হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (বিআইসিসি) এর পরিবর্তিত নাম ‘বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র’ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সড়কের নাম পরিবর্তন করে ‘প্রফেসর ড. আবদুল করিম সড়ক’, চট্টগ্রাম করা হয়েছে।
আজ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব কাজী মোঃ সায়েমুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং অন্যদের নামে নামকরণকৃত প্রতিষ্ঠান, স্থাপনা, প্রকল্পের নাম পরিবর্তন সংক্রান্ত তালিকা হালনাগাদের এ তথ্য জানানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে চালু হচ্ছে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। পিংক রঙের এসব বাস প ...
স্টাফ রিপোর্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল ...
স্টাফ রিপোর্টার: মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনির চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) তার মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।নতুন প্রজ ...
সব মন্তব্য
No Comments