আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশত নিহত হয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির বানতেন প্রদেশের একটি কারাগারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।গণমাধ্যমে জানাগেছে কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি সংখ্যক বন্দি অবস্থান করছিলেন।এখন পর্যন্ত ৪০ জন নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন কতৃপক্ষ। তবে মৃর্ত্যুর সংখ্যা অর্ধশতাধিক ছাড়িয়ে যাওয়ার আশংকা করা হচ্ছে।
জানাগেছে, কারাগারের যে ব্লকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে, সেখানে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি অবস্থান করছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন বন্দি।
ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগার বিষয়ক দফতরের মুখপাত্র রিকা আপরিয়ান্তি জানান, বুধবার গভীর রাত ১টা থেকে ২টার মধ্যে বানতেন প্রদেশের তাংগেরাং কারাগারের সি ব্লকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে এখনও উদ্ধারকাজ চালাচ্ছে ।
অগ্নিকাণ্ডের সময় সেখানে ঠিক কতজন বন্দি অবস্থান করছিলেন, সেটি জানাযায়নি।
ডেস্ক রিপোর্ট: ভারতের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। তিনি বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অফ দ্য আর্মি স্টাফ পদে দায়িত্ব পালন করছেন। আগামী ৩০ জুন বিকেলে তিনি সে ...
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ীভাবে সংঘাত বন্ধের সমঝোতা ‘যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি’ পৌঁছেছে। শুক্রবার, ১২ জুন সামাজিক যোগাযোগমাধ্য ...
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান ‘যুদ্ধ শেষে মহা সমঝোতায়’ পৌঁছেছে এবং চুক্তিটি চূড়ান্ত দলিলের পর্যায়ে আছে। ট্রাম্প জানান, সমঝোত ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এ ...
সব মন্তব্য
No Comments